১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, জয়নগরে গ্রেফতার এক যুবক

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : এক নাবালিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে গ্রেফতার জয়নগরের এক যুবক।জয়নগর থানার দক্ষিন বারাসাত মাষটিকারি এলাকার ২২ বছরের এক যুবক অরিজিত হালদার, দ: বারাসাত এলাকারই ১৭ বছরের এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে কিছুদিন ধরে।আর তার পরে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ।

শুক্রবার রাতে ঐ নাবালিকার পরিবারের তরফে জয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। আর সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে জয়নগর থানার পুলিশ শনিবার ক্যানিং এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।ধৃতকে রবিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাছ এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ।এদিকে ঐ নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়।আর এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন: প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের নিয়ে চতুর্দলীয় প্রীতি ফুটবল খেলা হল জয়নগরে

আরও পড়ুন: কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার জয়নগরের এক যুবক
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

১২ ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চ মাধ্যমিক, পরীক্ষার্থী প্রায় ৭ লক্ষ! কড়া নিরাপত্তা ও বিশেষ ব্যবস্থায় প্রস্তুত সংসদ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, জয়নগরে গ্রেফতার এক যুবক

আপডেট : ২৭ জুলাই ২০২৫, রবিবার