হাইলাইটস: মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানকে কেন্দ্র করে আমেরিকার ক্যাপিটল হিলে গতবছরের ৬ জানুয়ারি হামলার ঘটনা ঘটে। অভিযোগ, প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্রবাদী সমর্থকরা এ হামলা চালায়। সোশ্যাল সাইটে ট্রাম্পের উসকানিমূলক পোস্ট থেকে ছড়িয়ে পড়ে সহিংসতা। ওই সহিংস ঘটনার তদন্ত করেছে কংগ্রেসনাল কমিটি।পুবের কলম ওয়েব ডেস্ক : আমেরিকার ক্যাপিটল হিলে নির্বাচন পরবর্তী সহিংসতার মামলায় কংগ্রেসের শুনানিতে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভু্যত্থান চেষ্টার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ, ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে দাঙ্গার জন্য দলীয় সমর্থকদের উসকানি দেন তিনি। রিপাবলিকান দলের তরফে প্যানেলের ভাইস চেয়ারম্যান লিজ চেনি বলেছেন, ট্রাম্প ওই হামলার ঘটনায় ‘আগুনে ঘি ঢেলেছিলেন’। অন্যদিকে, ডেমোক্র্যাট দলীয় সদস্য বেনি থম্পসন বলেছেন, ওই দাঙ্গা আমেরিকার গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছিল। ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেসে বেপরোয়া হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। মার্কিন কংগ্রেসে সেই হামলা ছিল নজিরবিহীন। প্রায় এক বছর তদন্তের পর ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের সিলেক্ট কমিটি বৃহস্পতিবার সন্ধ্যায় কার্যক্রম শুরু করে। শুরুতেই ট্রাম্প ঘনিষ্ঠদের সাক্ষাৎকারের ভিডিয়ো ক্লিপ দেখানো হয়। কমিটির সামনে প্রাক্তন অ্যাটর্নি জেনারেল বিল বার বলেছেন, নির্বাচনে কারচুপির যে অভিযোগ ট্রাম্প করেছিলেন, তা ভিত্তিহীন। শুনানিতে ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্রাম্পের সাক্ষ্যও দেখানো হয়। সেখানে তিনিও তাঁর পিতার ‘ষড়যন্ত্র তত্ত্ব’ সম্পর্কে বিল বারের সঙ্গে একমত পোষণ করেন। তবে বৃহস্পতিবার এ শুনানি শুরুর আগে ট্রাম্প একে ‘রাজনৈতিক ভাওতাবাজি’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন। মিসিসিপির আইনপ্রণেতা ও কমিটির চেয়ারম্যান থম্পসন শুনানিতে বলেছেন, ‘৬ জানুয়ারি ছিল একটি অভু্যত্থানের সর্বোচ্চ চেষ্টা। সরকার উৎখাতের একটি নির্লজ্জ চেষ্টা। সহিংসতা কোনও দুর্ঘটনা ছিল না। এটা ছিল ট্রাম্পের শেষ চেষ্টা’। উল্লেখ্য, ক্যাপিটল হিলের দাঙ্গায় প্রায় একশ পুলিশ কর্মকর্তা আহত হয়েছিলেন, যার মধ্যে চারজন পরে আত্মহত্যা করেন।
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার অভিযোগ
ইমামা খাতুন
প্রকাশিত:
১০ জুন ২০২২, ১৬:০৯
আরও খবর
হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক হেলিকপ্টার ভেঙে পড়ল, নিরাপদ দুই পাইলট
ইরান ইস্যুতে নেতানিয়াহুকে ট্রাম্পের বার্তা, নতুন করে যুদ্ধ শুরু করলে একাই লড়তে হবে
হরমুজ প্রণালীতে মার্কিন অ্যাপাচি গানশিপ বিধ্বস্ত, দুই ক্রু সদস্য উদ্ধার
লেবাননে নতুন হামলা না হলে ইসরাইলে আর আক্রমণ নয়, জানাল ইরান
ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে ধাক্কা, ৩৯ দেশের অভিবাসীদের নিয়ে নীতি বাতিল করলেন বিচারক
ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে ধাক্কা, ৩৯ দেশের অভিবাসীদের নিয়ে নীতি বাতিল করলেন বিচারক
জনপ্রিয়তা বাড়াতেই কি ট্রাম্পের ওপর হামলা? ওয়াশিংটনে গুলিকাণ্ডে তীব্র বিতর্ক
জনপ্রিয়তা বাড়াতেই কি ট্রাম্পের ওপর হামলা? ওয়াশিংটনে গুলিকাণ্ডে তীব্র বিতর্ক
লেবানন-ইসরায়েল সংঘাতে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
লেবানন-ইসরায়েল সংঘাতে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হল মোদীর
পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হল মোদীর
ইরান যুদ্ধকে ‘স্বল্পমেয়াদী আনন্দভ্রমণ’ বললেন ট্রাম্প
ইরান যুদ্ধকে ‘স্বল্পমেয়াদী আনন্দভ্রমণ’ বললেন ট্রাম্প
'আমরা পুরোপুরি প্রস্তুত-অভিযানের জন্য তৈরি': ইরানের বিক্ষোভকে উস্কে ট্রাম্পের হুমকি
'আমরা পুরোপুরি প্রস্তুত-অভিযানের জন্য তৈরি': ইরানের বিক্ষোভকে উস্কে ট্রাম্পের হুমকি
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা