০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঘুড়ির সুতোয় ‘রুথ আ গায়ি রে’, মুর্শিদাবাদে অরিজিতের ছাদে আমির খান

জিয়াগঞ্জের খোলা আকাশে হলুদ পেটকাটি উড়ছে। এক হাতে লাটাই, অন্য হাতে সুতো—ছাদের উপর দাঁড়িয়ে ঘুড়ি ওড়াচ্ছেন বলিউডের ‘পারফেকশনিস্ট’ আমির খান। মুহূর্তটা যেন হুবহু ‘১৯৪৭ আর্থ’ ছবির সেই দৃশ্য—‘রুথ আ গায়ি রে…’ গানের তালে তালে আকাশে ভেসে ওঠা হলুদ ঘুড়ির স্মৃতি। তবে এ বার বড় পর্দায় নয়, বাস্তবে। লোকেশন মুর্শিদাবাদের জিয়াগঞ্জ, গায়ক অরিজিৎ সিংয়ের বাড়ি।
দুপুর প্রায় সাড়ে বারোটা। জেলা পুলিশ বা স্থানীয় থানার কাছে কোনও ভিআইপি মুভমেন্টের খবর নেই। আচমকা অরিজিতের বাড়ির গলিপথে দেখা গেল আমির খানকে। পরনে বম্বার জ্যাকেট, জলপাই রঙের ট্রাউজার। প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না স্থানীয় বাসিন্দারা। চোখ কচলে দেখে নেওয়ার পরই ভিড় জমতে শুরু করে। কয়েক সেকেন্ডের মোবাইল ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়—তার পর মুহূর্তে উপচে পড়ে জনস্রোত। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
কিন্তু কেন এই আকস্মিক সফর? বিনোদন মহলে শুরু হয়ে যায় জোর জল্পনা। সূত্রের খবর, সদ্য প্লেব্যাক থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানাতেই নাকি অরিজিতের কাছে হাজির হয়েছেন আমির। তাঁর বিশ্বাস, বলিউড এখনও অরিজিতের কাছ থেকে অনেক কিছু পাওয়ার অপেক্ষায়। আবার অনেকে বলছেন, নতুন কোনও প্রজেক্টে একসঙ্গে কাজের পরিকল্পনাও থাকতে পারে। যদিও আমির বা অরিজিত—কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।
ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, বর্তমানে সিনেমা পরিচালনার কাজে ব্যস্ত অরিজিৎ। সেই কাজের মধ্যেই আমিরের এই সফর দু’জনের ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। এ দিন দুপুরে অরিজিতের বাড়িতে নিপাট বাঙালি মেনুতে লাঞ্চ সারেন আমির—বাসমতি ভাত, বাটার নান, চিকেন কষা, মাটন কষা, মিক্সড ভেজ, পনির বাটার মশলা-সহ নানা পদ। বিকেলে ছাদে ঘুড়ি ওড়ানো, সন্ধ্যায় অরিজিতের স্টুডিওতে দীর্ঘ আড্ডা। গভীর রাতে বহরমপুরের এক বিলাসবহুল হোটেলে ওঠেন তিনি।
সব মিলিয়ে জিয়াগঞ্জে আমির-অরিজিতের এই অপ্রত্যাশিত সাক্ষাৎ বলিউডে নতুন কোনও সৃষ্টির ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়েই এখন তুঙ্গে জল্পনা।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

সুপ্রিম কোর্টে পিছোল I-PAC শুনানি, পরবর্তী দিনক্ষণ ১০ ফেব্রুয়ারি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঘুড়ির সুতোয় ‘রুথ আ গায়ি রে’, মুর্শিদাবাদে অরিজিতের ছাদে আমির খান

আপডেট : ৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার