পুবের কলম, ওয়েবডেস্ক: ছত্তিশগড়ের বাস্তার জেলায় মর্মান্তিক দুর্ঘটনা। চুনাপাথরের খনিতে ধস নেমে কমপক্ষে ৭ শ্রমিকের মৃত্যু। এদের মধ্যে ৬ জনই মহিলা। আরও অনেক শ্রমিকের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। দুর্ঘটনার সময় শ্রমিকেরা খনিতে নেমে কাজ করছিলেন।
শুক্রবার দুপুরে বাস্তার জেলার জগদলপুর থেকে ১২ কিলোমিটার দূরে মালগাঁও গ্রামে চুনাপাথরের খনিতে ধস নামে। সেই সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আচমকা ধস নামায় ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান সকলে।আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ছত্তিশগড়ের বাস্তার জেলার জগদলপুর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে মালাগাঁও গ্রামে চুনাপাথরের খনিতে ধস নামে। সেই সময় শ্রমিকেরা খনিতে নেমে কাজ করছিলেন।
হঠাৎ করে ধস নামায় ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান সকলে।আরও পড়ুন:
ঘটনাস্থলে ছুটে যান নাগারনার থানার পুলিশ আধিকারিকেরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। জেসিবি এনে পুলিশ ও উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরিয়ে খনির ভিতর থেকে বাকি শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। সেখানে আরও ২ জনের মৃত্যু হয়। খনির ভিতরে আর কেউ আটকে আছে কিনা তা নিয়ে খোঁজ চালানো হচ্ছে। পুলিশের দাবি, মালাগাঁও গ্রামে চুনাপাথরের খনির ভিতর ৭ জন শ্রমিকই নেমে কাজ করছিলেন।
আরও পড়ুন: