পুবের কলম, ওয়েবডেস্ক: ভিনরাজ্য থেকে ফের উদ্ধার পরিযায়ী শ্রমিকের দেহ। চেন্নাইয়ের একটি হোটেল ঘর থেকে উদ্ধার দম্পতির মৃতদেহ। মৃত দম্পতির নাম রিজুয়ান মোলা এবং তাজমিরা খাতুন। হোটেলের ঘর থেকে উদ্ধার হয়েছে রিজানুরের ঝুলন্ত মৃতদেহ। ওই ঘরেই মেঝেতে পড়েছিল তাজমিরার দেহ। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে চলছে তদন্ত।
আরও পড়ুন:
বছর খানেক আগে বিয়ে করেন রিজুয়ান ও তাজমিরা। দু'জনের মধ্যে সম্পর্কও অত্যন্ত ভালো ছিল বলে খবর। রিজুয়ান হাওড়ার আমতার বাসিন্দা। তাজমিরার বাড়ি ডায়মন্ড হারবারের কামালপুরে। বিয়ের পরই কাজ পেয়ে চেন্নাইয়ের ওই হোটেলে গিয়েছিলেন রিজানুর। স্ত্রীও সেখানে পরিচারিকার কাজ করতেন বলে খবর।
হোটেল সূত্রে খবর সোমবার রাতে তাঁদের ঘরের দরজা বন্ধ ছিল। অনেকক্ষণ ধরে দরজা না খোলায় সন্দেহ হয় অন্যান্যদের। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। কী কারণে এই ঘটনা ঘটল? স্ত্রীকে খুন করে কি স্বামী আত্মঘাতী হয়েছে? নাকি অন্য কোনও ঘটনা? সেই প্রশ্ন উঠেছে। মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।আরও পড়ুন:
সোমবার মুর্শিদাবাদ থেকে বাংলার পরিযায়ী শ্রমিক নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার শ্রমিকদের হেনস্তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠিও দিয়েছেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। সরব হয়েছেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম।