১৪ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সেলফি তুলতে গিয়ে পদ্মা নদীতে পড়ে বুয়েটের শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

পুবের কলম ওয়েবডেস্কঃ পদ্মা সেতুতে সেলফি তুলতে গিয়ে মৃত্যু বুয়েট পড়ুয়া তারিকুজ্জামান সানির। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তাঁর দেহ উদ্ধার করা হয়। মৃত ছাত্রের বয়স ২৬। তারিকুজ্জামান সানি (২৬) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর স্থাপত্য বিভাগের ছাত্র ছিলেন।

সূত্রের খবর, মৃত ছাত্র বাংলাদেশ শরীয়তপুরের জাজিরা থানার বাসিন্দা হারুন উর রশিদের ছেলে।

আরও পড়ুন: এসআইআর নথি নিয়ে চিন্তা, আতঙ্কে ভিনরাজ্যে অসুস্থ হয়ে মৃত্যু বাংলার শ্রমিকের

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ঢাকা থেকে ১৬ জনের একটি ভ্রমণ দল দোহারের পর্যটন স্পট মৈনট ঘাটে ঘুরতে আসে। সেখানে পৌঁছে সন্ধ্যার পরে তারা পদ্মানদীর তীরে অবস্থানরত একটি ড্রেজারের গেটে উঠে মোবাইলে সেলফি তুলছিলো। হঠাৎ কেউ একজন জলেতে পরে যাওয়ার শব্দ পায় তারা। পিছনে ফিরে তাকিয়ে দেখে তাদের মধ্যে থেকে তারিকুজ্জামান সানি নামে বুয়েটের শিক্ষার্থী নেই। পরে অনেক খোঁজা-খুজি চালালেও তার সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুন: তেলেঙ্গানায় পোলিও ড্রপ খাওয়ানোর পর তিন মাসের শিশুর মৃত্যু!

ফায়ার সার্ভিস সূত্রে খবর, গতকাল এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছায়। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ডুবুরি দল পাঠানো হয়। তবে রাতে অনেক খোঁজাখুঁজির পরেও সন্ধান না মিললেও শুক্রবার সকাল সাড়ে এগারটা নাগাদ মৈনট ঘাট থেকে ওই বুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। আপাতত তাঁর দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানও হয়েছে।

আরও পড়ুন: RIP Shankar: দিল্লি চিড়িয়াখানার আফ্রিকান হাতি ‘শঙ্কর’-র মৃত্যু

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ভেনেজুয়েলার অপরিশোধিত তেল কেনার ছাড়পত্র আম্বানিকে!

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সেলফি তুলতে গিয়ে পদ্মা নদীতে পড়ে বুয়েটের শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

আপডেট : ১৫ জুলাই ২০২২, শুক্রবার