পুবের কলম ওয়েবডেস্কঃ আগামীকাল সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আকাশপথে তিনি উড়ে যাবেন বাগডোগরা, সেখান থেকে শিলিগুড়ি হয়ে তিনি যাবেন কোচবিহার। সেখানে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
বুধবার গ্রেটার কোচবিহার পিপলস অ্যাশোসিয়েশনের একটি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। আগামী ১৫ ফেব্রুয়ারি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোশিয়েনেরতঅনন্ত মহারাজ গোষ্ঠীর ২৪তম কেন্দ্রীয় অধিবেশন শুরু হবে।
আরও পড়ুন:
উত্তরবঙ্গের তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছি। সেই আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন। ১৬ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী কোচবিহার সফরে আসছেন, সেখানে তিনি প্রশাসনিক বৈঠক করেবেন। এর পাশাপাশি তিনি গ্রেটার কোচবিহারের আমন্ত্রণ গ্রহণ করে তাদের অনুষ্ঠানে অংশ নেবেন বলে প্রাথমিক ভাবে স্থির আছে।
আরও পড়ুন:
জেলা পুলিশ সুপার সুমিত কুমার, এবং জেলাশাসক পবন কাদিয়ান ইতিমধ্যেই সরেজমিনে খতিয়ে দেখছেন সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা।