১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শৈত্য প্রবাহের  আঘাত : কানপুরে একদিনেই  ২৫ জনের মৃত্যু

পুবের কলম ওয়েব ডেস্কঃ উত্তরপ্রদেশে শীতের প্রবাহ মারাত্মক হয়ে উঠছে। কানপুরে প্রচন্ড  ঠান্ডায়  হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকের কারণে ২৫ জনের মৃত্যু হয়েছে।এদের মধ্যে ১৭ জন চিকিৎসা পাওয়ার আগেই মারা যান।

আরও পড়ুন: ইন্দোরে বিষ জল পানে আরও ৩ জনের প্রাণহানি, মৃতের সংখ্যা দাঁড়াল ২৮

চিকিৎসকদের মতে, ঠাণ্ডায় হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়া এবং রক্ত ​​জমাট বাঁধার কারণে হার্ট অ্যাটাক ও ব্রেন অ্যাটাক হচ্ছে।কানপুরের কার্ডিওলজি ইনস্টিটিউটের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জরুরি ও বহির্বিভাগে  ৭২৩ হৃদরোগী এসেছেন।এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪১ জনকে ভর্তি করা হয়েছে। ঠাণ্ডাজনিত কারণে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সাত হৃদরোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া মৃত অবস্থায় ১৫ জন রোগীকে জরুরি বিভাগে আনা হয়েছে।

আরও পড়ুন: এসআইআর শুনানির নোটিস, আতঙ্কে হৃদরোগে মৃত্যু মুর্শিদাবাদের বাসিন্দার

আরও পড়ুন: ছেলে-মেয়েকে হিয়ারিংয়ের নোটিশ, আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধ বাবার

কানপুরের কার্ডিওলজি বিভাগের পরিচালক অধ্যাপক বিনয় কৃষ্ণ বলেন, এই আবহাওয়ায় রোগীদের ঠান্ডা থেকে রক্ষা করতে হবে।লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটির (কেজিএমইউ) একজন ফ্যাকাল্টি সদস্য বলেছেন, “এই ঠান্ডা আবহাওয়ায় হার্ট অ্যাটাক শুধুমাত্র বয়স্কদের মধ্যেই সীমাবদ্ধ নয়। এমনকি  কিশোর-কিশোরীরাও হার্ট অ্যাটাকের শিকার হয়েছে এমন ঘটনা আমাদের কাছে রয়েছে। প্রত্যেকের বয়স নির্বিশেষে দেহ  উষ্ণ রাখা উচিত এবং যতটা সম্ভব বাড়ির ভিতরে থাকা উচিত।”

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শৈত্য প্রবাহের  আঘাত : কানপুরে একদিনেই  ২৫ জনের মৃত্যু

আপডেট : ৬ জানুয়ারী ২০২৩, শুক্রবার