০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জঙ্গলে হাতির পাল দেখতে উৎসুক জনতার ভিড়

শুভজিৎ দেবনাথ,গয়েরকাটা- জলপাইগুড়ি বনবিভাগের অন্তর্গত মোরাঘাট বনাঞ্চলে হাতির পাল দেখতে ভিড় জমালেন উৎসুক জনতা। রবিবার বিকেলে গয়েরকাটা, নাথুয়া গামী রাজ্য সড়কের ধারে মোরাঘাট বনাঞ্চলে খাবারের খোঁজে ঘুরে বেরাচ্ছিল ১৫ টি হাতির একটি দল। রাজ্য সড়কের পাশ থেকেই দেখা যাচ্ছিল সেই দৃশ্য।

আরও পড়ুন: ফিজিক্যাল ডিস্ক্রেপেন্সি মানুষের ভিড়, ক্ষোভ পরীযায়ী শ্রমিকদের

চোখের সামনে হাতি দেখে কেই বা চোখ ফিরিয়ে চলে যেতে পারে ? তাই হাতির পালের সেই দৃশ্য দাড়িয়ে উপভোগ করলেন রাস্তায় চলাচলকারী যাত্রী থেকে শুরু করে জঙ্গলে ঘুরতে যাওয়া ব্যক্তিরা। অনেককেই সেই দৃশ্য ক্যামেরা বন্দী করতে দেখা গিয়েছে। কয়েকজন কাছে গিয়ে হাতির ছবি তুলতে গেলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কয়েজন তাদের বাধা দেন।

আরও পড়ুন: হাতি মৃত্যু ঠেকাতে এআই প্রযুক্তির ব্যবহার রেলের

আরও পড়ুন: জল, জঙ্গল, নদীর অধিকার কর্পোরেটের হাতে তুলে দেওয়া নিয়ে কেন্দ্রের সমালোচনায় সমাজকর্মী মেধা পাটেকর

হাতির দল কে দেখতে গিয়ে গয়েরকাটা –নাথুয়া রাজ্য সড়কে কিছুক্ষনের জন্য যানজটের ও সৃষ্টি হয়। হাতির পালটি প্রায় আধ ঘন্টা থাকার পর জঙ্গলের ভেতরে চলে যায়। স্থানীয় বাসিন্দা সমর সরকার জানান, ‘ এদিন জঙ্গলে ঘুরতে গিয়ে ১৫ টি হাতির একটি দল দেখতে পাই। এই জঙ্গলে প্রায়শই এরকম দৃশ্য দেখা যায়। কেউ যাতে হাতির দল কে বিরক্ত না করে তা আমরা কয়েকজন এদিন মিলে চেষ্টা করি ’ অভিকাদিত্য রায় নামে অপর একজন বলেন, ‘ এদিন খুট্টিমারি থেকে গয়েরকাটা যাওয়ার পথে ১৫-১৬ টি হাতির একটি দল কে ঘুরে বেড়াতে দেখি। চোখের সামনে এত গুলো হাতিকে দেখে খুব ভালো লেগেছে। ’

মোরাঘাট রেঞ্জ সূত্রে জানানো হয়েছে, ‘ জঙ্গলে হাতির দলের ওপর বনকর্মীরা নজরদারি চালাচ্ছেন। রাস্তা থেকে হাতি দেখা গেলে কেউ যাতে কাছাকাছি না যায় ও ছবি না তোলে সেই বিষয়ে সব সময়েই সচেতনতা মূলক প্রচার আমরা চালিয়ে থাকি। ’

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

নাগরিকের গোপনীয়তা নিয়ে আপস নয়—Meta-কে কড়া সতর্কবার্তা সুপ্রিম কোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জঙ্গলে হাতির পাল দেখতে উৎসুক জনতার ভিড়

আপডেট : ৩ জুলাই ২০২২, রবিবার