১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মিশরের চার্চে ভয়াবহ আগুন নিহত অন্তত ৪১

পুবের কলম ওয়েব ডেস্ক: মিশরের রাজধানী কায়রোর এক কপ্টিক চার্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪১ জন নিহত হয়েছেন। মিশরের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এই ঘটনায় অন্তত ৫৫ জন গুরুতর আহত হয়েছেন। চার্চটি কায়রোর ইম্বাবা জেলায় অবস্থিত। এই জেলায় মূলত শ্রমজীবী মানুষের বসবাস। রবিবার, আবু সিফাইন চার্চে এক প্রার্থনা সভায় হাজার হাজার ভক্ত উপস্থিত হয়েছিলেন। প্রার্থনা চলাকালীন চার্চে হঠাৎই আগুন ধরে যায়। চার্চেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায় কয়েক ডজন মানুষ। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, ‘প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য রাষ্ট্রীয় পরিষেবাগুলিকে কাজে লাগিয়েছি আমি।’ আগুন নেভানোর জন্য দমকলের পনেরোটি গাড়িকে চার্চে পাঠানো হয়। পরে মিশরের দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার কথা বললেও ততক্ষণে অনেকেই প্রাণ হারিয়েছেন। রবিবার স্থানীয় সময় সকাল ৯টায় আগুন লাগার খবর পায় মিশরের স্বরাষ্ট্রমন্ত্রক। খবর পেতেই ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও দমকল বাহিনী জরুরি তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে। উদ্ধারকাজ চলাকালীন, গির্জার দ্বিতীয় তলার একটি এয়ার কন্ডিশনার থেকে আগুনের শিখা বের হতে দেখা যায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ বিভাগ জানায়, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই সম্ভবত এই আগুন লেগেছিল। দেশের প্রধান বিচারপতি হামাদা এল-সাউই এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত কপটিক খ্রিস্টানরা হল মধ্যপ্রাচ্যের বৃহত্তম খ্রিস্টান সম্প্রদায়। মুসলিম প্রধান দেশ মিশরে এই সম্প্রদায় সংখ্যালঘু হলেও, দেশের মোট ১০ কোটি ৩০ লক্ষ জনসংখ্যার মধ্যে ১ কোটি কপটিক খ্রিস্টান রয়েছেন।

আরও পড়ুন: নিট পরীক্ষার্থীর মৃত্যুতে উত্তাল বিহার: সিবিআই তদন্তের সুপারিশ রাজ্য সরকারের

আরও পড়ুন: থামছেই না মৃত্যুমিছিল, এসআইআর-এর চাপে ফের রাজ্যে বিএলওর মৃত্যু
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

নরেন্দ্র মোদি যাচ্ছেন না, তারেক রহমানের শপথে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মিশরের চার্চে ভয়াবহ আগুন নিহত অন্তত ৪১

আপডেট : ১৪ অগাস্ট ২০২২, রবিবার