১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

Breaking: অবশেষে স্বস্তি, জামিনের মেয়াদ বাড়ল রাহুল গান্ধির

পুবের কলম, ওয়েবডেস্ক: মোদি পদবি বিতর্কে জামিনের মেয়াদ বাড়ল রাহুল গান্ধির। আপাতত সুরাটের নিম্ন আদালতে পরবর্তী শুনানি আগামী ১৩ এপ্রিল। আপাতত স্বস্তি মিললো রাহুলের।

রাহুলের এদিনের আদালতে উপস্থিতি নিয়েও কটাক্ষ করেছে বিজেপি। এই ইস্যুতে  ট্যুইট করে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজেজু। তাঁর অভিযোগ, রাহুল গান্ধির শিশুদের মতো দলবল নিয়ে আদালতে গিয়ে নাটক করছেন। এই পরিস্থিতিতে এদিন সুরাতের দায়রা আদালত রাহুল গান্ধিকে উচ্চ আদালতে আবেদনের জন্য এক মাস সময় দিয়েছে।

আরও পড়ুন: ‘ভারতমাতাকে বিক্রি করতে লজ্জা করল না?’ সংসদে মোদী সরকারকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

২০১৯ সালে কর্নাটকে লোকসভা ভোটের প্রচারে মোদি পদবি তুলে রাহুলের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ করা হয়েছিল। সুরাটের বিজেপি বিধায়কের  দায়ের করা মানহানির মামলায় সম্প্রতি রাহুল গান্ধির বিরুদ্ধে দু বছরের সাজার নির্দেশ দিয়েছিল সুরাটের দায়েরা আদালত। ৩০ দিন অন্তর্বর্তীকালীন জামিনে  থাকা রাহুল গান্ধি এদিন সেই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেন। আদালতের এদিনের  রায়ের পর ১৩ এপ্রিল পর্যন্ত রাহুলের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়া যাবে না। কংগ্রেস নেতার হয়ে এদিন আদালতে সওয়াল করেন আইনজীবী আরএস চিমা। এদিন রাহলের সঙ্গে আদালতে যান কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট সহ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল সহ হিমাচলের মুখ্যমন্ত্রী সুকবিন্দর সিং সুকু।

আরও পড়ুন: “মনরেগার ধারণাই শেষ করে দিতে চাইছে বিজেপি”, নয়া আইনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক রাহুলের

আরও পড়ুন: “চুপ থেকে মহান জাতি গঠন সম্ভব নয়”, দেশবাসীকে বার্তা রাহুল গান্ধীর
সর্বধিক পাঠিত

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা মমতার, তারেক রহমানকে পাঠালেন ফুল-মিষ্টি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Breaking: অবশেষে স্বস্তি, জামিনের মেয়াদ বাড়ল রাহুল গান্ধির

আপডেট : ৩ এপ্রিল ২০২৩, সোমবার