১৪ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফ্রান্সের ইইউ পার্লামেন্টে মণিপুর হিংসা সংক্রান্ত প্রস্তাব পাস, কড়া জবাব ভারতের

পুবের কলম, ওয়েবডেস্ক:  ফ্রান্স সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মধ্যেই ইউরোপীয় পার্লামেন্ট বৃহস্পতিবার ভারতের মানবাধিকার পরিস্থিতি  নিয়ে একটি প্রস্তাব পাস করেছে। সেখানে  বিশেষ করে মণিপুরে সাম্প্রতিক সংঘর্ষের কথা উল্লেখ করা হয়েছে।

আপত্তি জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে। হস্তক্ষেপ এখানে কোনভাবেই মেনে নেওয়া যায় না’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফ্রান্স সফরের মধ্যেই ফ্রান্সের ইইউ  পার্লামেন্টে মণিপুর হিংসা সংক্রান্ত একটি প্রস্তাব পাস নিয়ে চাঞ্চল্য রয়েছে।

আরও পড়ুন: মণিপুর সহিংসতা, সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব শীর্ষকোর্টের

ফ্রান্সের স্ট্রাসবার্গে ইইউ পার্লামেন্টে ভারত সরকারকে জাতিগত ও  ধর্মীয় সহিংসতা বন্ধ করতে এবং ‘সমস্ত ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা” করার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। এর ভিত্তিতে, বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি কড়া জবাব দিয়ে বলেন,  ভারতের অভ্যন্তরীণ বিষয়ে এই ধরনের হস্তক্ষেপ অগ্রহণযোগ্য এবং ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন।

আরও পড়ুন: মণিপুরের বর্তমান পরিস্থিতি ‘উদ্বেগজনক’, সরকারকে কড়াবার্তা শীর্ষ আদালতের

বিদেশ সচিব বিনয় কোয়াত্রা বুধবার বলেন, ’ ইইউ পার্লামেন্টে কাছে স্পষ্ট করা হয়েছে যে এটি সম্পূর্ণরূপে ভারতের অভ্যন্তরীণ বিষয়’।

আরও পড়ুন: কেন্দ্র-ইউএনএলএফ শান্তিচুক্তি মণিপুরে

প্রসঙ্গত,  ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টে মণিপুরের ঘটনা নিয়ে একটি প্রস্তাব পাস হয় এবং ভারত সরকারকে হিংসা বন্ধ করতে এবং ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।  বুধবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে বিতর্কের পর বৃহস্পতিবার এই প্রস্তাব পাস হয়।   ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট তার রেজোলিউশনে ভারত সরকারকে উত্তেজনা কমাতে যাবতীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছে।

সর্বধিক পাঠিত

ভেনেজুয়েলার অপরিশোধিত তেল কেনার ছাড়পত্র আম্বানিকে!

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফ্রান্সের ইইউ পার্লামেন্টে মণিপুর হিংসা সংক্রান্ত প্রস্তাব পাস, কড়া জবাব ভারতের

আপডেট : ১৪ জুলাই ২০২৩, শুক্রবার