পুবের কলম প্রতিবেদক: ফ্রান্সের সংসদে ফের ক্রীড়া প্রতিযোগিতাতে হিজাব বন্ধের প্রস্তুতি শুরু হয়ে গেল। মঙ্গলবার ফ্রান্সের সংসদের উচ্চকক্ষে ক্রীড়াক্ষেত্রে ও প্রতিযোগিতায় ধর্মীয় আচরণ পালন বা ধর্মীয় বিষয় ব্যবহারের বিরুদ্ধে বিলের ওপর ভোটাভুটি হয়। সেখানে ফ্রান্সের ক্ষমতাসীন ডানপন্থী সেনেটরা বিলের সমর্থনে ২১০-৮১ ভোটে এগিয়ে রইল। যদিও এই বিল এখনও আইনে পরিণত হয়নি। কারণ এটি এবার ফরাসি সংসদের নিম্নকক্ষে যাবে।
সেখানে যদি ভোটাভুটিতে ডানপন্থী সেনেট এগিয়ে যায়, তাহলে হয়তো এটিকে আইনে পরিণত করা হবে। ফ্রান্সে সরকারি কর্মী, শিক্ষক ও শিক্ষার্থীদের খ্রিস্টান ক্রশ, জিউইশ কিপ্পা, শিখদের পাগড়ি, মুসলিম মহিলাদের হিজাব পরনে নিষেধজ্ঞা রয়েছে। তবে ফুটবল ও বাস্কেটবলের মতো কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা থাকলেও কিছু কিছু স্পোর্টসে এখনও এই নিয়মাবলি কার্যকর নয়। সেটাই এবার করতে চাইছে ফ্রান্সের দক্ষিণপন্থী সংসদ। দক্ষিণপন্থী রিপাবলিকান পার্টির জুনিয়র ইন্টিরিয়র মন্ত্রী ফ্রান্সোইস নোয়েল বাফেট এই বিলকে সমর্থন জানিয়ে বলেছেন, ‘এটি আলাদাকরণ’-এর বিরুদ্ধে একটা দারুণ পদক্ষেপ।’ অন্যদিকে বামপন্থী সেনেটর মাইকেল সেভিন হিজাবের পক্ষে দাঁড়িয়ে এই বিলের বিরোধিতা করে জানিয়েছেন, ‘এটি সাম্প্রদায়িক প্রলোভন ছাড়া আর কিছুই নয়।’ সোশ্যালিস্ট সেনেটর প্যাট্রিক কানার জানিয়েছেন, ‘এটি পরিষ্কারভাবে ক্রীড়াক্ষেত্রে মুসলিম বিরোধী একটা পদক্ষেপ। শুধু শুধু একটা দ্বন্দ্বের বাতাবরণ তৈরি করা হচ্ছে।’ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই বিলের ঘোরতর বিরোধিতা করেছে। তারা জানিয়েছে, ‘এই বিলের মধ্যে দিয়ে ধর্মীয়, লিঙ্গ ও বর্ণবিদ্বেষকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। মুসলিম মহিলাদের পূর্ণ অধিকার রয়েছে তাঁদের নিজস্ব পোশাক পরার।’ অ্যামনেস্টি গবেষক আনা ব্লুজ জানিয়েছেন, ‘মহিলারা কী পরবেন, সেটা তাদের নিজস্ব ব্যাপার।’আরও খবর
ফ্রেঞ্চ রাষ্ট্রদূতকে তলব তুরস্কের
ফাইনালে বেঞ্জেমাকে চান ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
তুরস্কে গিয়ে ইসলাম গ্রহণ ফরাসি মহিলার
মালি ত্যাগ করল ফরাসি সেনারা
হিজাব নিয়ে নয়া বিতর্ক, কর্ণাটকে সাসপেন্ড ৫৮ ছাত্রী
হিজাব নিয়ে নয়া বিতর্ক, কর্ণাটকে সাসপেন্ড ৫৮ ছাত্রী
আইনজীবী কামাতকে তুলোধনা, পাশে দাঁড়াল রামকৃষ্ণ আশ্রম
আইনজীবী কামাতকে তুলোধনা, পাশে দাঁড়াল রামকৃষ্ণ আশ্রম
হিজাবে বাধা : মুর্শিদাবাদের বহুতালি হাইস্কুল বিক্ষোভ, টিয়ার গ্যাস ছুড়ল পুলিশ
হিজাবে বাধা : মুর্শিদাবাদের বহুতালি হাইস্কুল বিক্ষোভ, টিয়ার গ্যাস ছুড়ল পুলিশ
Shabana Azmi reacts to Kangana: হিজাব বিতর্কে কঙ্গনাকে ধুয়ে দিলেন শাবানা আজমি
Shabana Azmi reacts to Kangana: হিজাব বিতর্কে কঙ্গনাকে ধুয়ে দিলেন শাবানা আজমি
Hijab Row :মুসলিম মহিলাদের কোণঠাসা করা বন্ধ করুন, হিজাব ইস্যুতে সরব মালালা
Hijab Row :মুসলিম মহিলাদের কোণঠাসা করা বন্ধ করুন, হিজাব ইস্যুতে সরব মালালা
হিজাব ইস্যুতে উত্তাল কর্ণাটক, কলেজে তেরঙ্গার বদলে উড়ল গেরুয়া নিশান
হিজাব ইস্যুতে উত্তাল কর্ণাটক, কলেজে তেরঙ্গার বদলে উড়ল গেরুয়া নিশান
সর্বাধিক পাঠিত
"গরুর গায়ে হাত বোলালে কমে রক্তচাপ" গোমাতা নিয়ে ফের মন্তব্য দিলীপের
পুলিশের তৎপরতায় কুলতলিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২ কুখ্যাত সমাজ বিরোধী
মিড ডে মিলে অনিয়মের অভিযোগ, বারুইপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
কঙ্গোয় ইবোলায় মৃত্যু বেড়ে ১৩১, সতর্ক ভারত, একাধিক পদক্ষেপ কেন্দ্রের
মার্কিন যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, নিহত ৫
মার্কিন যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, নিহত ৫
দিল্লি দাঙ্গা মামলা: মায়ের চিকিৎসার জন্য উমর খালিদের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করল আদালত
দিল্লি দাঙ্গা মামলা: মায়ের চিকিৎসার জন্য উমর খালিদের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করল আদালত
'অভিশপ্ত, অজ্ঞ এনজিও': মোদিকে নিয়ে সংবাদ বিতর্কের জেরে নরওয়েজীয় সাংবাদিকের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাগবিতণ্ডা
'অভিশপ্ত, অজ্ঞ এনজিও': মোদিকে নিয়ে সংবাদ বিতর্কের জেরে নরওয়েজীয় সাংবাদিকের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাগবিতণ্ডা
মদ্যপ অবস্থায় বাবাকে খুন, যাবজ্জীবন কারাদণ্ড হল ছেলের
মদ্যপ অবস্থায় বাবাকে খুন, যাবজ্জীবন কারাদণ্ড হল ছেলের
উস্কানিমূলক পোস্ট করায় এবার মহুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ