১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফ্রেঞ্চ রাষ্ট্রদূতকে তলব তুরস্কের

পুবের কলম ওয়েব ডেস্কঃ ফ্রান্সে বসবাসরত কুর্দরা ‘তুরস্ক-বিরোধী’  প্রচার চালিয়েছে। কিন্তু ফরাসি সরকার এই প্রচারণা মোকাবিলায় ব্যর্থ হয়েছে।  এমন অভিযোগ তুলে ফরাসি রাষ্ট্রদূতকে তলব করেছে আঙ্কারা। সোমবার তুরস্কের বিদেশমন্ত্রক দেশটিতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে তলব করে।  গত  শুক্রবার প্যারিসের একটি কুর্দ সাংস্কৃতিক কেন্দ্রের সামনে এক হামলায় ৩  কুর্দ নিহত এবং ৪ জন আহত হয়। এই হামলার প্রতিবাদে ফ্রান্সে বসবাসরত  কুর্দরা বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় কিছু বিক্ষোভকারীর হাতে ছিল  কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) পতাকা। বিক্ষোভকারীরা তুরস্ককে হত্যাকারী রাষ্ট্র হিসেবে অভিযুক্ত করে স্লোগান দেয়। শুক্রবারের হামলার সাথে ‘তুরস্ক জড়িত’ বলেও বিক্ষোভে অভিযোগ তোলা হয়।

উল্লেখ্য, কুর্দ বা পিকেকে-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে  তুরস্ক। তুরস্কের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ফ্রান্সে পিকেকে  প্রচারিত ভুয়ো তথ্য প্রতিরোধে ব্যর্থতার দায়ে ফরাসি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। ফ্রান্স এই ইস্যুতে বিচক্ষণতার পরিচয় দেবে, এমনই আশা রাখছে আঙ্কারা।

আরও পড়ুন: ইরান নিয়ে যুদ্ধের হুমকি: সংযমের আহ্বান তুরস্কের, কূটনীতিতেই সমাধানের পরামর্শ

আরও পড়ুন: betting app case: অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ইডির তলব
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফ্রেঞ্চ রাষ্ট্রদূতকে তলব তুরস্কের

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, বুধবার