১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাম্বিয়ার পর উজবেকিস্তান, ফের ভারতের ওষুধ প্রস্তুতকারী সংস্থার কাফ সিরাপ খেয়ে ১৮ শিশুর মৃত্যুর অভিযোগ

পুবের কলম ওয়েবডেস্ক: আফ্রিকার গাম্বিয়ার পর এবার উজবেকিস্তান। ভারতীয় ওষুধ প্রস্তুত কারক সংস্থার কাফ সিরাপ খেয়ে ১৮ জন শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। বুধবার উজবেকিস্তানের স্বাস্থ্যদফতরের পক্ষ থেকে দাবি করা হয়েছে ম্যারিয়ন বায়োটেকের তৈরি করা কাফ সিরাপ খেয়েই মৃত্যু হয়েছে ১৮ জন শিশুর।

আরও পড়ুন: নিট পরীক্ষার্থীর মৃত্যুতে উত্তাল বিহার: সিবিআই তদন্তের সুপারিশ রাজ্য সরকারের

২০১২ সালে উজবেকিস্তানে সরবরাহকারী ওষুধ প্রস্তুতকারী সংস্থা হিসেবে নাম নথিভুক্ত করিয়েছিল ম্যারিয়ন বায়োটেক। উজবেক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ল্যাবরেটরিতে পরীক্ষা চলছে কাফ সিরাপ টি নিয়ে। প্রাথমিক অনুমান কোন ভাবে প্যারাসিটেমলের মাত্রা র হেরফের হওয়াতেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: থামছেই না মৃত্যুমিছিল, এসআইআর-এর চাপে ফের রাজ্যে বিএলওর মৃত্যু

এর আগে গাম্বিয়ায় সর্দি-কাশির সিরাপে অস্বাভাবিক মাত্রায় ডাইথিলিন গ্রাইকল এবং এথিলিন গ্লাইকলের উপস্থিতির কারণে কিডনি বিকল হয়ে প্রায় ৭০ জন শিশুর মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন: কলেজ ছাত্রীকে র‍্যাগিং-যৌন হেনস্থা, দ্বিতীয় বর্ষের ছাত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য হিমাচল প্রদেশে

উল্লেখ্য গাম্বিয়ায় ৭০ জন শিশুর মৃত্যুর পর অভিযোগের আঙুল ওঠে ভারতের ওষুধ প্রস্তুতকারী সংস্থা মেইডেন ফার্মাসিউটিক্যালসের দিকে।
এর পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান হু প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস সাংবাদিক বৈঠক ডেকে ওই সংস্থার তৈরি সর্দি-কাশির সিরাপ নিয়ে সতর্কবার্তা জারি করেছিলেন। মেইডেন ফার্মাসিউটিক্যালসের পর এবার নাম জড়ালো ম্যারিয়ন বায়োটেকের।

সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গাম্বিয়ার পর উজবেকিস্তান, ফের ভারতের ওষুধ প্রস্তুতকারী সংস্থার কাফ সিরাপ খেয়ে ১৮ শিশুর মৃত্যুর অভিযোগ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার