১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আইএএস আতহার আমিরের বিয়ে কাশ্মীরিকন্যা মেহরিনকে

পুবের কলম ওয়েব ডেস্ক: ২০১৫ সালের আইএএস পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকারিণী টিনা ডাবির সঙ্গে বিয়ে হয়েছিল দ্বিতীয় স্থান অধিকারী আতহার আমির খানের। ভালোবাসার বন্ধনে আবদ্ধ হলেও তাদের সম্পর্ক টেকেনি বেশিদিন। ডিভোর্স হয় দু’জনের। পরবর্তীতে ফের বিয়ের পিঁড়িতে বসেন টিনা। এই বছরই বিয়ে করেছেন আইএএস অফিসার প্রদীপ গাওয়ান্ডেকে। এবার তিনবার ‘কবুল’ বলে ফেললেন আতহার আমির খান। সম্প্রতি তিনি ডাক্তার মেহরিন কাজীকে বিয়ে করেছেন। খান এখন শ্রীনগরের মিউনিসিপ্যাল কমিশনারের পদে কাজ করছেন।

মেহরিন ও খানের বিয়ের অপূর্ব সব দৃষ্টিনন্দন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ‘কবুল হ্যায়’ টাইটেলে একটি বিশেষ ওয়েডিং ভিডিয়ো তৈরি হয়েছে, যা মন কেড়েছে নেট নাগরিকদের।

আরও পড়ুন: বিনা খরচে আইএএস, আইপিএস হওয়ার আবাসিক কোচিং রাজ্য হজ কমিটির

নববধূ মেহরিন শ্রীনগরের লাল বাজারের উমর কলোনির বাসিন্দা। দিল্লির রাজীব গান্ধি ক্যান্সার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারে তিনি এখন রিসার্চ ফেলো হিসেবে কাজ করছেন।

আরও পড়ুন: রাজাও আছে, রাজার মুকুটটাও আছে; শুধু সেই মুকুটটা পড়ার সময় নেই রাজার

টিনা ও আতহারের বিয়ের সময় মিডিয়ায় তুমুল হইচই পড়েছিল। সংঘ পরিবার একে ‘লাভ জিহাদ’ আখ্যা দিতেও ছাড়েনি। নানা প্ররোচনা ও প্রচারণাও তাদের বিবাহবিচ্ছেদের অন্যতম কারণ বলে অনেকে মনে করেন।

আরও পড়ুন: ‘আইএএস’ পদে উন্নীত শাকিল আহমেদ

টিনার দ্বিতীয় স্বামী অবশ্য প্রচারের লাইমলাইট তেমনভাবে কাড়তে পারেনি। তাদের জুড়ি মানানসই হয়নি বলেও অনেক নেটিজেন মন্তব্য করেছিলেন। তবে আতহার ও মেহরিনের বিয়ের ছবি ও ভিডিয়ো দেখে নেটদুনিয়া উচ্ছ্বসিত।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আইএএস আতহার আমিরের বিয়ে কাশ্মীরিকন্যা মেহরিনকে

আপডেট : ৬ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার