পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনা সংক্রমণ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। মাঝখানে সংক্রমণ কিছুটা স্বস্তি দিলেও ফের চিকিৎসকেরা সতর্কবার্তা দিয়েছেন। মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারও করতে বলা হয়েছে। উত্তরপ্রদেশে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। দিল্লিতে করোনা সংক্রমণ বাড়লে কারফিউ জারির ইঙ্গিত দেওয়া হয়েছে।
এমত অবস্থায় চিন্তা বাড়িয়ে গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছে ৩৩৭৭। মার্চের মাঝামাঝি সময়ে এটি সর্বোচ্চ সংক্রমণ। একদিনে ৬০ জনের মৃত্যু হয়েছে।আরও পড়ুন:
বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৭২ হাজার ১৭৬। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, একদিনে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৮২১।
দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮০১। বর্তমানে মোট আক্রান্তে সংখ্যা ০.০৪ শতাংশ। ৬০ জনের মৃত্যুর কারণে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার ৭৫৩-এ বেড়ে দাঁড়িয়েছে। মৃতের মধ্যে ৪২ জন কর্নাটকের বাসিন্দা। এছাড়া ১৪ জন কেরলের মৃত্যর খবর পাওয়া গেছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৪৯৬ জন। এই নিয়ে দেশে মোট ৪ কোটি ২৫ লক্ষ ৩০ হাজার ৬২২ জন সুস্থ হয়েছেন।