০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সংসদে মুখ না খুলে পার্লামেন্টকে অপমান করছেন মোদি-শাহ: সিব্বাল

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর: সংসদে নিরাপত্তা গাফিলতি নিয়ে পার্লামেন্টে কোন মন্তব্য না করে আসলে সংসদকেই অপমান করেছেন মোদি-শাহ। সোমবার এমনটাই অভিযোগ করলেন রাজ্যসভার বর্ষীয়ান সাংসদ কপিল সিব্বাল। সংসদের নিরাপত্তা গাফিলতি নিয়ে কোনও কৈফিয়ত সংসদের ভিতের দিতে নারাজ শাহ-মোদি। কিন্তু সংসদে অধিবেসন চলার পরও তাকে অগ্রাহ্য করছেন তারা। বিরোধীরা বার বার শাহ-মোদির প্রতিক্রিয়া দাবি করেছেন। কিন্তু তারপরও তাদের তরফে কোনো জবাব মেলেনি। শাহ-মোদিরা বুঝিয়ে দিচ্ছেন, তারা সংসদকে পরোয়াই করেন না, অভিযোগ সিব্বালের।

আরও পড়ুন: ফের অসুস্থ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, ভর্তি দিল্লির গঙ্গারাম হাসপাতালে

নয়া সংসদের উদ্বোধন কালে মোদি বলেছিলেন, এই সংসদে নিরাপত্তার দিকটিতে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু সেখানে স্মোক ক্র্যাকার নিয়ে যে কাণ্ড হল, তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে নয়া সংসদের নিরাপত্তা গাফিলতি। কপিল সিব্বাল বলেন, মোদি এবং শাহ সংসদের বাইরে এখানে সেখানে কথা বলছেন, অথচ যেখানে কথা বলা দরকার সেখানে তারা কোনও কথা বলছেন না। তারা সংসদকে অপমান করছেন। আসলে ওদের ডিকশনারিতে সৌজন্য বলে কোনও কথা নেই।

আরও পড়ুন: সংবিধানকে আক্রমণ করেছিল আরএসএস, এখনও তা অব্যাহত: সংঘকে নিশানা কংগ্রেস নেতার

আরও পড়ুন: তেলেঙ্গানার ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নিলেন আজহারউদ্দিন
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

সুপ্রিম কোর্টে পিছোল I-PAC শুনানি, পরবর্তী দিনক্ষণ ১০ ফেব্রুয়ারি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সংসদে মুখ না খুলে পার্লামেন্টকে অপমান করছেন মোদি-শাহ: সিব্বাল

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, সোমবার