০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিনা লড়াইয়ে চিনকে ১০০০ বর্গ কিলোমিটার এলাকা দিয়েছেন  ভারতের প্রধানমন্ত্রী: রাহুল গান্ধি

পুবের কলম ওয়েব ডেস্কঃ কংগ্রেস নেতা রাহুল গান্ধি কেন্দ্রের সমালোচনা করে বলেছেন, বিনা লড়াইয়ে চিনকে ১০০০ বর্গ কিলোমিটার এলাকা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি  চিনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এপ্রিল ২০২০ এর স্থিতাবস্থা পুনরুদ্ধার না করার জন্য কেন্দ্রীয়  সরকারকে আক্রমণ করেছেন।

আরও পড়ুন: ইউরোপের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্যচুক্তির পথে ভারত, উচ্ছ্বাসে মোদী

রাহুল বলেন, চিন ২০২০ সালের এপ্রিলের স্থিতাবস্থা পুনরুদ্ধারের ভারতের দাবি মেনে নিতে অস্বীকার করেছে। প্রধানমন্ত্রী বিনা লড়াইয়ে চিনকে ১০০০ বর্গ কিলোমিটার এলাকা দিয়েছেন। সম্প্রতি কেন্দ্রের কাছে একটি রিপোর্ট জমা দিয়েছেন গোয়েন্দারা। সেখানে বলা হয়েছে, লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর লাগাতার আগ্রাসন চালিয়ে যাচ্ছে চিন।

আরও পড়ুন: “মনরেগার ধারণাই শেষ করে দিতে চাইছে বিজেপি”, নয়া আইনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক রাহুলের

আরও পড়ুন: “চুপ থেকে মহান জাতি গঠন সম্ভব নয়”, দেশবাসীকে বার্তা রাহুল গান্ধীর

এপর্যন্ত প্রায় ১ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চিন। গত এপ্রিল মাস থেকেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সৈন্য ও হাতিয়ার মজুত করা শুরু করেছে লালফৌজ। বিশেষ করে, দেপসাং প্লেন অঞ্চলে পেট্রোলিং পয়েন্ট ১০ থেকে ১৩ পর্যন্ত প্রায় ৯০০ বর্গ কিলোমিটার দখল করেছে চিন।

গালওয়ান উপত্যকায় ১২ ও হট স্প্রিং এলাকায় ১২ বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে চিনা বাহিনী। শুধু তাই নয়, প্যাংগং লেক বরাবর ফিঙ্গার ১ থেকে ফিঙ্গার ৮ পর্যন্ত বরাবর টহল দিয়ে এসেছে ভারতীয় ফৌজ। তবে চিনের দাবি, ফিঙ্গার ৮ থেকে ফিঙ্গার ৪ পর্যন্ত তাদের এলাকা। ফলে সংঘাত বাড়ছে দুই বাহিনীর মধ্যে। গত মে মাসে ওই এলাকায় আচমকাই ভারতীয় জওয়ানদের উপর লাঠি ও পাথর নিয়ে হামলা চালিয়েছিল চিনা বাহিনী।

এদিকে,পূর্ব লাদাখের গোগরা হটস্প্রিংস পিপি-১৫ এলাকা থেকে ভারত ও চিনের সেনা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে সংবাদ সূত্রের খবর।  এই প্রক্রিয়া শেষ হওয়ার পর সেনাপ্রধান মনোজ পাণ্ডে দিল্লিতে ফিরে জানিয়েছেন, নির্ধারিত সময়সূচির মধ্যেই ভারত ও চিনের সেনারা ওই এলাকা থেকে সরে গিয়েছে। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, ১২ সেপ্টেম্বরের মধ্য়েই সেখানে সেনা প্রক্রিয়া সম্পন্ন হবে। সেই সময়সূচি মেনেই কাজ সম্পন্ন হয়েছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সম্ভল হিংসা মামলা: পুলিশ ও রাজ্য সরকারের আরজি নিয়ে শুনানি স্থগিত ইলাহাবাদ হাইকোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিনা লড়াইয়ে চিনকে ১০০০ বর্গ কিলোমিটার এলাকা দিয়েছেন  ভারতের প্রধানমন্ত্রী: রাহুল গান্ধি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, বুধবার