পুবের কলম, ওয়েবডেস্ক: প্রতিশোধ নিতে ইসরাইলে পাল্টা হামলা শুরু করেছে ইরান। খামেনির দেশ ইসরাইলেকে লক্ষ্য করে শনিবার অন্তত ২০০টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। তেহরানের হামলায় ইসরাইলে অন্তত চারজন নিহত এবং ৭০ জন আহত হয়েছে বলে খবর।

এক সংবাদমাধ্যমকে ইরানি জেনারেল বলেছেন, "ইসরাইলি ৩টি প্রধান বিমান ঘাঁটি ধ্বংস করেছে তেহরান।

আপনি কেবল তেল আবিবের ক্ষয়ক্ষতি দেখতে পাচ্ছেন, কারণ ওই জনবহুল এলাকায় অনেকেই ক্ষয়ক্ষতির ভিডিয়ো করেছেন। ইরান নেভাটিম, তেল নফ এবং ওভদা বিমান ঘাঁটিতেও আঘাত করেছে। কিন্তু সামরিক সেন্সরশিপের কারণে আপনি সেগুলি সম্পর্কে কিছুই শুনতে পারছেন না।"