পুবের কলম,ওয়েবডেস্ক: কর্নাটক জুড়ে জাতপাতের গণনা ( সামাজিক এবং শিক্ষামূলক সমীক্ষা) শুরু হয়ে গেল সোমবার থেকে (Karnataka caste census)। তবে এখনই বেঙ্গালুরুতে এই সমীক্ষা শুরু হচ্ছে না। বেঙ্গালুরুতে প্রশাসনিক কারণে দিনকয়েক পর থেকেই এই সমীক্ষা শুরু হবে। ২২ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত এই সমীক্ষা হওয়ার কথা।
তবে বৃহত্তর বেঙ্গালুরুতে শুরুতে দেরি হওয়ার কারণে গোটা প্রক্রিয়া শেষ করতে আরও ৪-৫ দিন বেশি সময় লাগতে পারে।আরও পড়ুন: Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france
আরও পড়ুন:
আরও পড়ুন:
এর আগে ২০১৫ সালে কন্ঠরাজ কমিশন এমন সমীক্ষা করেছিল। হালে এইচ এন নাগামোহন দাস কমিশন তফসিল জাতির উপর সমীক্ষা করে। সেবার বেঙ্গালুরুতে খুব বেশি সাড়া পাওয়া যায়নি।
আগের সমীক্ষার কথা প্রসঙ্গে কে এ দয়ানন্দ বলেছেন, নাগামোহন দাস কমিশন যখন সমীক্ষা করে তখন এক একটি ভোটকেন্দ্রকে ব্লক ধরা হয়েছিল। সেবার ৪০০-৫০০ বাড়ি মিলিয়ে একটি ব্লক ধরা হয়েছিল।আরও পড়ুন:
এবার ১৫০ বাড়ি নিয়ে একটি ব্লক ধরা হয়েছে। সারা রাজ্যের মানুষ তিনভাবে সমীক্ষায় সাড়া দিতে পারেন। অনলাইন রেজিষ্ট্রেশন, বাড়ি বাড়ি সমীক্ষা, ফোনে গণনাকারীদের ডেকে নাম নথিভুক্ত করতে পারেন। আর বেঙ্গালুরুতে আরও একভাবে সমীক্ষায় অংশ নেওয়া যাবে। একটা সময় নির্দ্দিষ্ট করে সেই সময়ে নির্দ্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে সাড়া দিলেই হবে।