০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলপ্রদেশের কুলু , মৃত কমপক্ষে ৭

পুবের কলম ওয়েবডেস্কঃ মেঘভাঙা বৃষ্টিতে প্রবল বর্ষণের কবলে হিমাচলপ্রদেশের কুলু। বুধবার সকালে হঠাৎ করেই এই বিপর্যয় নামে। এই দুর্যোগের কারণে এখনও পর্যন্ত সাত জনের প্রাণহানি হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। তবে মৃতের সংখ্যা বাড়তে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে উদ্ধারকাজ। এই আচমকা বন্যায় মালানা পাওয়ার প্রজেক্টে কর্মরত ২৫ জন কর্মী আটকে পড়েছিলন। পরে তাঁদের দুর্গত স্থান থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

সূত্রের খবর, অতিরিক্ত জলের স্রোতে মণিকরণ জেলায় চারজন ভেসে গিয়েছেন। আচমকাই মেঘভাঙা বৃষ্টিতে পার্বতী নদীর ব্রিজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: ভারী তুষারপাত ও বৃষ্টির জেরে স্থবির হিমাচল প্রদেশ, বন্ধ ১২৫০টিরও বেশি রাস্তা

রাজ্য বিপর্যয় মোকাবিলা বিভাগের ডিরেক্টর সুদেশ মোখতা বলেন, বুধবার সকাল ৬টা নাগাদ কুলু জেলার ছাল্লাল পঞ্চায়েতের একটি গ্রামে এই ঝড়-বৃষ্টির জেরে অন্তত ৪ থেকে ৬ জন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: কলেজ ছাত্রীকে র‍্যাগিং-যৌন হেনস্থা, দ্বিতীয় বর্ষের ছাত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য হিমাচল প্রদেশে

কুলু জেলার পুলিশ সুপার গুরদেব শর্মা জানিয়েছেন যে, আচমকাই এই দুর্যোগের কারণে বিপর্যস্ত সাধারণ জনজীবন। যারা নিচু এলাকাতে বসবাস করেন তাঁদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উদ্ধারকাজ। তিনি আরও জানিয়েছেন, আচমকাই এই মেঘভাঙা বৃষ্টির কারণে পরিস্থিতি এতটাই শোচনীয় হয়ে গিয়েছে যে, দুটি জলাধারের গেট খুলে দিতে হয়েছে।

আরও পড়ুন: হিমাচলে বাস দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ১৮

প্রসঙ্গত, অন্যদিকে ভারী বৃষ্টিপাতের জেরে বিধ্বস্ত সিমলাও। একটি মেয়ে রাস্তার ধারে ঘুমিয়ে থাকাকালীনই ধস নামে এবং এই মর্মান্তিক পরিণতি ঘটে। আপাতত তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার প্রবল বৃষ্টির জেরে ধস নেমে মৃত্যু হয়েছে একজনের। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

উত্তরাখণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, দুই মহিলাসহ মৃত ৩

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলপ্রদেশের কুলু , মৃত কমপক্ষে ৭

আপডেট : ৬ জুলাই ২০২২, বুধবার