পুবের কলম, ওয়েবডেস্ক: ফের এনকাউন্টারে খতম করা হল মাওবাদীদের। নিরাপত্তা রক্ষা বাহিনীর এনকাউন্টারে নিহত হলেন মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য মাদভি হিডমা। এনকাউন্টারে নিহত হয়েছেন হিডমার স্ত্রী ও তাঁর চার সঙ্গী। মঙ্গলবার সকালে অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামা রাজু জেলার মেরেদুমিল্লির জঙ্গলে তল্লাশি অভিযানে নামে নিরাপত্তা রক্ষা বাহিনী।
সেই সময়েই নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হন ৬ মাওবাদী।আরও পড়ুন:
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, হিডমা ছাড়াও নিহত মাওবাদীদের মধ্যে রয়েছেন হিদমার স্ত্রী রাজাক্কা, তাঁর সঙ্গী চেল্লুরি নারায়ণ, সুরেশ এসজেডসিএম এবং টেক শঙ্কর। বস্তার রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক সুন্দররাজ পাটলিঙ্গম জানিয়েছেন, "সকাল সাড়ে ৬ টা থেকে সকাল ৭ টার মধ্যে মারেদুমিলি মণ্ডলের জঙ্গল এলাকায় এনকাউন্টার করা হয়েছিল। আল্লুরি জেলায় পুলিশ বিভাগের বিভিন্ন শাখার যৌথ অভিযানে ছয় মাওবাদী নিহত হয়েছে।"