পুবের কলম, ওয়েবডেস্ক: ১৩ জানুয়ারি, শুক্রবার বিশ্বের দীর্ঘতম বারাণসী-ডিব্রুগড় রিভার ক্রুজের ফ্ল্যাগ অফ করবেন মোদি। এর পাশাপাশি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বারাণসীতে গঙ্গা নদীর তীরে একটি 'টেন্ট সিটি' উদ্বোধন করবেন। পিএমও দফতর সূত্রে জানানো হয়েছে, এই অনুষ্ঠান চলাকালীন এক হাজার কোটি টাকা প্রকল্পে কয়েকটি আভ্যন্তরীণ জলপথের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন মোদি। এই কর্মসূচিগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গে জল মার্গ বিকাশ প্রকল্পের অধীনে হলদিয়া মাল্টি মডেল টার্মিনাল সহ গাজিপুর জেলার সৈয়দপুর, চোচকপুর, জামানিয়া এবং উত্তরপ্রদেশের বালিয়া জেলার কংসপুরে চারটি ভাসমান কমিউনিটি জেটির উদ্বোধন।
আরও পড়ুন:

এছাড়াও ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন দিঘা, নাক্তা দিয়ারা, বারহ, পটনা জেলার পানাপুর সহ বিহারের সমস্তিপুর জেলায়। এই অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানো এবং স্থানীয় সম্প্রদায়ের জীবনযাত্রার উন্নতির জন্য উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে গঙ্গার ধারে ৬০টিরও বেশি কমিউনিটি জেটি তৈরি করা হচ্ছে। গুয়াহাটিতে মেরিটাইম স্কিল ডেভেলপমেন্ট সেন্টারও উদ্বোধন করবেন। গুয়াহাটির পান্ডু টার্মিনালে একটি জাহাজ মেরামত সুবিধা এবং একটি উন্নত রাস্তার ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন মোদি।
আরও পড়ুন:
এছাড়াও সুবিশাল রিভার ক্রুজ 'এমভি গঙ্গা বিলাস' বারাণসী থেকে যাত্রা শুরু করে ৫১ দিনের মধ্যে প্রায় ৩,২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশ হয়ে অসমের ডিব্রুগড়ে পৌঁছাবে। দুই দেশের ২৭টি নদী পার করবে এই ক্রুজ।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রী এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, ৫১ দিনের যাত্রা পথে এই রিভার ক্রুজ সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে সংযোগ স্থাপন করবে, দেশের বৈচিত্র্যের সুন্দর দিকগুলির সঙ্গে পর্যটকদের পরিচয় করাবে। এই বিলাসবহুল ক্রুজ 'এমভি গঙ্গা বিলাস' সোমবার কলকাতা থেকে কাশী পৌঁছে গেছে। এই বিলাসবহুল ক্রুজটিতে রয়েছে তিনটি ডেক, ভ্রমণ করতে পারবেন ৩৬ জন পর্যটক। প্রথম এই ভ্রমণের আনন্দ নিতে সুইৎজারল্যান্ড থেকে ৩২ জন পর্যটক রেজিস্ট্রেশন করেছেন। গঙ্গাবিলাস’ ভেসেলটি ৬২মিটার লম্বা এবং ১২ মিটার চওড়া। নদীতে ১.৪ মিটার জল থাকলে স্বচ্ছন্দে এই ভেসেল যেতে পারবে। তাতে থাকছে ৩টি ডেক এবং ১৮টি ‘সুইট’।
আরও পড়ুন:
পিএমও দফতর সূত্রে জানানো হয়েছে, দেশের সেরা জিনিসগুলিকে বিশ্বের সামনে তুলে ধরার জন্য ক্রুজ তৈরি করা হয়েছে। উত্তরপ্রদেশের তথ্য ও জনসংযোগ দফতরের তরফে একটি ট্যুইট করে জানানো হয়েছে, 'আগামী ১৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের বারাণসী থেকে বাংলাদেশের হয়ে অসমের ডিব্রুগড় পর্যন্ত বিশ্বের দীর্ঘতম ক্রুজ সফরের ফ্ল্যাগ অফ করবেন।'
আরও পড়ুন:

বারাণসী রওনা হয়ে এই বিলাসবহুল গঙ্গা ক্রুজ গাজিপুর, বক্সার এবং পটনা হয়ে কলকাতায় পৌঁছে যাবে।
এর পরেই বাংলাদেশের নদীপথে এলাকায় প্রবেশ করবে। সেখানে প্রায় ১৫ দিন ধরে যাত্রা সম্পূর্ণ করে গুয়াহাটি হয়ে ভারতের নদী এলাকায় সবশেষে ডিব্রুগড়ে গিয়ে থামবে। গঙ্গা, ব্রহ্মপুত্র দিয়ে গিয়ে যাবে এই ক্রুজ। মোট রুটের প্রায় ১,১০০ কিলোমিটার যাবে বাংলাদেশের মধ্যে দিয়ে। বারণসী থেকে আসা এই ক্রুজ ফরাক্কা, মুর্শিদাবাদ হয়ে কালনা, নামখানা, সজনেখালি পার করে বাংলাদেশে প্রবেশ করবে। সেখানে মরেলগঞ্জ, মেঘনা ঘাট, সোনারগাঁও দিয়ে উত্তরমুখী হয়ে হয়ে চিলমারি পার করে ফের ভারতে প্রবেশ করবে। ধুবরি, পেরি অসমের গুয়াহাটি যাবে এই ক্রুজ। এরপর উত্তর-পূর্ব দিকে শিলঘাট, বিশ্বনাথ হয়ে ডিব্রুগড় পর্যন্ত যাবে। বারাণসীর রবিদাস ঘাটের বিপরীতের জেটি বোর্ডিং পয়েন্ট থেকে ক্রুজের ফ্ল্যাগ অফ করা হবে। সরকারি সূত্রে খবর, গঙ্গা বিলাস ক্রুজটি মোট ৩,২০০ কিলোমিটার পথ পাড়ি দেবে।আরও পড়ুন:

বিশ্বের দীর্ঘতম ক্রুজ ট্যুর বলে এর প্রচার করা হচ্ছে। বারাণসী থেকে ডিব্রুগড় যেতে মোট ৫০ দিন সময় লাগবে। যাত্রা পথে বিভিন্ন পর্যটন স্থানে থামতে থামতে যাবে। সব মিলিয়ে ৫০টিরও বেশি স্থানে থামবে। তার মধ্যে যেমন ঐতিহ্যবাহী নানা স্থান রয়েছে, তেমনই জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের মধ্যে দিয়েও যাবে। সুন্দরবন ডেল্টা এবং কাজিরাঙা জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে ক্রুজ যাত্রা অভিজ্ঞতা যে দুর্দান্ত হবে, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন:
সম্প্রতি কেন্দ্রীয় নৌ পরিবহণ ও নৌপথ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল জানান, ক্রুজ পরিষেবা ছাড়াও উপকূল এবং নদীতে নৌ চলাচলের উন্নয়নকে অগ্রাধিকারের দেওয়া হবে। এই বিষয়ে, প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্র প্রায় ১০০টি জাতীয় জলপথের উন্নয়নের কাজ হাতে নিয়েছে। আগামিদিনে এই জলপথগুলিতে বিশ্বমানের ক্রুজ চালানোর লক্ষ্য রয়েছে। বর্ষার সময় তিনমাস জলস্তর বৃদ্ধি পাওয়ার জন্য এই সময় নদীতে ক্রুজ চলাচল বন্ধ থাকবে।
আরও পড়ুন: