২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফিজিওথেরাপি ও যোগাভ্যাস মন্ত্রে দেশকে সুস্থ রাখার আহ্বান মোদির

পুবের কলম, ওয়েবডেস্ক: ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপিস্ট ন্যাশনাল কনফারেন্সে থেকে দেশকে সুস্থ থাকার জন্য কি করণীয় সেই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শরীর সুস্থ রাখা জন্য এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে বহুবার যোগভ্যাস থেকে শুরু করে ফিজিওথেরাপির পরামর্শ দিয়ে ছিলেন প্রধানমন্ত্রী। এবারেও সেই একই মন্ত্রে দেশকে দেশবাসীর উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

মোদি বলেন চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফিজিওথেরাপি। কেন্দ্রীয় সরকার এই ক্ষেত্রকে পেশার সম্মান দিয়েছে। আজ, শনিবার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপিস্ট ন্যাশনাল কনফারেন্সে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। দেশের সমস্ত ফিজিওথেরাপিস্টদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। মোদি বলেন,  বর্তমানে দেশ স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তিতে আজাদির অমৃত মহোৎসব পালন করছে। আমি অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি, আমাদের সরকার ফিজিওথেরাপিকে পেশার স্বীকৃতি দিয়েছে। বিদেশেও কাজ করার সুবিধা তৈরি করে দেওয়া হয়েছে। আগে আমাদের পারিবারিক চিকিৎসক থাকত। এখন পারিবারিক ফিজিওথেরাপিস্টও থাকে। আমার আপনাদের কাছে আবেদন, ফিজিওথেরাপি সম্পর্কে সাধারণ মানুষদের অবগত করার দায়িত্ব নিন। আমার মতে, ফিজিওথেরাপির সঙ্গে যদি যোগাসন যুক্ত হয়, তবে তা আরও কার্যকরী হয়ে উঠবে। আপনাদের পেশাদারিত্বও বাড়বে। টেলিমেডিসিনেরও ব্যবহার করা উচিৎ।

আরও পড়ুন: মোদি ‘জানতেন আমি খুশি নই’, ভারতকে বড় শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

মোদি বলেন, যোগভ্যাসের পাশাপাশি ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্বাস্থ্যের জন্য মানুষের সঠিক দৃষ্টিভঙ্গি তৈরি হওয়া প্রয়োজন। চিকিৎসা ক্ষেত্রও আগের চেয়ে অনেক উন্নত হয়েছে।ফিট ইন্ডিয়া মুভমেন্ট ও খেলো ইন্ডিয়া মুভমেন্ট ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে।  কোনও চোট, ব্যথার ক্ষেত্রে ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। যখন কোনও ব্যক্তি হঠাৎ আঘাত পান বা দুর্ঘটনাগ্রস্ত হন, তখন শুধুমাত্র শারীরিক চোটই নয়, মানসিকভাবেও ভেঙে পড়েন। তখন ফিজিওথেরাপিস্টরাই তাদের মানসিক জোর বাড়িয়ে তাদের সুস্থ করে তোলেন। প্রধানমন্ত্রী বলেন, আপনাদের পেশা থেকে, পেশাদারিত্ব থেকে প্রেরণা পাওয়া যায়। সামান্য উৎসাহের মধ্যেই দিয়েই অনেক প্রতিবন্ধকতাকে দূরে সরানো যায়।

আরও পড়ুন: অযোধ্যার আকাশে সগর্বে উড়ল ‘ধর্মধ্বজ’, ‘বিশ্ব হয়ে উঠল রামময়’ মন্তব্য প্রধানমন্ত্রীর

মোদি বলেন, আমাদের দেশে গরিব মানুষদের একটা সমর্থনের প্রয়োজন ছিল, যা তাদের সমস্ত সমস্যা দূর করবে। মাথার উপরে ছাদ তৈরি করে দেওয়া হোক, শৌচালয় তৈরি বা বাড়ি বাড়ি জল পৌছে দেওয়া, এমন অনেক প্রকল্পের মাধ্যমে আমরা দেশের অগুনতি মানুষের সমস্যা দূর করেছি। দেশের গরিব মানুষেরা স্বপ্ন দেখা ও তা পূরণ করার সাহস দেখাচ্ছেন। সব থেকে ভাল ফিজিওথেরাপি তিনি হন, যিনি রোগীর সমস্যা বুঝে চিকিৎসা করেন। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে আপনার পেশাই আপনাকে আত্মনির্ভরতা শেখায়। মানুষকে আত্মনির্ভর করাই আপনাদের লক্ষ্য। একজন ফিজিওথেরাপিস্ট এটাও জানেন যে যখন চিকিৎসক ও রোগী মিলিতভাবে চেষ্টা করেন, তখনই সুস্থ হয়ে ওঠা সম্ভব। ফিজিওথেরাপির সব থেকে বড় শর্ত হল নিয়মানুবর্তিতা বজায় রাখা। উৎসাহে অনেকে ফিজিওথেরাপি শুরু করলেও পরে তা জারি রাখেন না। সেখানে আপনাদের উৎসাহ জুগিয়ে তাদের এগিয়ে নিয়ে যেতে হবে। শরীর সুস্থ রাখার পাঠ দিতে হবে। তুরস্কের ভূমিকম্প নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে এত বড় ভূমিকম্প হয়েছে। সিরিয়াতে এর প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে আপনারা মোবাইলের মাধ্যমে অনেক ধরনের সাহায্য করতে পারেন। আমার বিশ্বাস, আপনাদের মতো বিশেষজ্ঞদের নেতৃত্বে ভারত ফিটও হবে, সুপারহিটও হবে।

আরও পড়ুন: মোদি আসলেই ট্রাম্পকে ভয় পান: মার্কিন প্রেসিডেন্টের দাবি নিয়ে সুর চড়ালেন রাহুল

সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফিজিওথেরাপি ও যোগাভ্যাস মন্ত্রে দেশকে সুস্থ রাখার আহ্বান মোদির

আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার