পুবের কলম ওয়েব ডেস্ক: ভিয়েতনামের হ্যানয়ে সদ্য সমাপ্ত আন্তর্জাতিক মার্শাল আর্ট সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করলেন পশ্চিমবঙ্গের উলুবেড়িয়া কলেজের দর্শনের অধ্যাপিকা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্যারাটে প্রশিক্ষক সেন্সি ড. মৌসুমী পাল।
২০-২৫ জুন আয়োজিত এই সম্মেলনে তিনি International Karate Shotokan Shorin-Ryu Kabudo Federation-এর জাতীয় প্রধান হিসেবে আমন্ত্রিত হন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, সৌদি আরব, নেপালসহ বিভিন্ন দেশের গ্র্যান্ডমাস্টাররা এতে অংশ নেন।আরও পড়ুন:
ড. পাল প্রায় ৩৫ হাজার মহিলাকে আত্মরক্ষার প্রশিক্ষণ দিয়েছেন এবং দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিশুদের স্বনির্ভর করে তুলছেন। ক্যারাটে প্রশিক্ষণকে সমাজসেবার হাতিয়ার হিসেবে ব্যবহার করে বহু শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়েছেন তিনি।
আরও পড়ুন:
সম্মেলনে অংশগ্রহণ করে তিনি তাঁর গুরুদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বলেন, এই অভিজ্ঞতা তাঁকে বিভিন্ন দেশের মার্শাল আর্ট ও সংস্কৃতির সংস্পর্শে এনে আরও সমৃদ্ধ করেছে। তাঁর বিশ্বাস, এই আন্তর্জাতিক সংযোগ ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক ও শারীরিক বিকাশে নতুন দিশা দেখাবে।