০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সামনে প্রস্রাব, অপমানিত গোমাতা ! মধ্যপ্রদেশে সাইফুদ্দিনকে পিটিয়ে গ্রেফতার বীরেন্দ্র

প্রতীকী চিত্র

পুবের কলম ওয়েবডেস্ক : গোমাতার অপমান সহ্য করা কি সহজ কথা ? তার সামনে কেউ প্রস্রাব করলে কি তারা ছেড়ে দেবে ? সেই অপরাধে বেধড়ক মারধর করা হল এক যুবককে। বেচারি জানতেনও না, কি তাঁরা অপরাধ।কিন্তু তা বলে কি হিন্দুত্ববাদীরা ছেড়ে দেবে ? তারা উত্তম মধ্যম দিয়েছে এই ভদ্রলোককে।

এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তারপরই নড়েচড়ে বসেছে সেখানকার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মানক চক থানার পুলিশ প্রশাসন। সইফুদ্দিনকে মারধরের কারণে বীরেন্দ্র রাঠোর নাম এক ব্যক্তিকে শুক্রবার রাতে পুলিশ গ্রেফতার করেছে ।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে সাত বছরের শিশুকে ধর্ষণ ও খুন: ১৭ বছর বয়সী তরুণ আটক

ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের রাতলাম জেলায়। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবককে বেধড়ক মারধর করা হচ্ছে। যুবকটি বারবার হাতজোড় করে ক্ষমা চাইছেন, তবু পাননি পরিত্রান। এক নাগাড়ে চড় থাপ্পড় মারা হয় তাঁকে।সঙ্গে লাথিও।তবে পথচলতি কেউ যুবকটিকে বাঁচাতে এগিয়ে আসেননি।

আরও পড়ুন: মধ্যপ্রদেশ: ভয়াবহ সাম্প্রদায়িক সংঘর্ষ, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ, জারি ১৪৪ ধারা

শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে পুলিশ পাকড়াও করে হামলাকারী বিরেন্দ্র রাঠোরকে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩(স্বেচ্ছায় আঘাত করা), ২৯৪(অশ্লীল কাজ) এবং ৫০৬(অপরাধমূলক ভীতি প্রদর্শন) ধারায় মামলা দায়ের করা হয়েছে।ভিডিওটিতে দেখা যাচ্ছে রাঠোর সাইফুদ্দিনকে গালিগালাজ করছে। তাঁর টুপি মাটিতে ফেলে দেয় সে। সাইফুদ্দিনকে রাঠোর বলে এই টুপি মাড়িয়ে যেতে হবে তাকে। নামাজ পড়ার টুপিতে মারতে হবে লাথি ।

আরও পড়ুন: গোমাতাকে ‘রাজ্য মাতা’ হিসেবে ঘোষণা করে আমি গর্বিত: নির্বাচনী সভায় একনাথ শিন্ডে

সর্বধিক পাঠিত

নাগরিকের গোপনীয়তা নিয়ে আপস নয়—Meta-কে কড়া সতর্কবার্তা সুপ্রিম কোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সামনে প্রস্রাব, অপমানিত গোমাতা ! মধ্যপ্রদেশে সাইফুদ্দিনকে পিটিয়ে গ্রেফতার বীরেন্দ্র

আপডেট : ২৯ জানুয়ারী ২০২২, শনিবার