পুবের কলম, ওয়েবডেস্কঃ রামপুরহাট কাণ্ডে মৃত্যু হল আরও একজনের। কিছুক্ষণ আগেই মৃত্যু হল নাজেমা বিবির। ৬০ শতাংশ অগ্নিদগ্ধ হয়ে রামপুরহাটে ভর্তি ছিলেন তিনি। আজ হার্টফেল করে মৃত্যু হয় তাঁর। গতকাল থেকেই ভেন্টিলেশনে ছিলেন নাজেমা বিবি। আজকের মৃত্যু নিয়ে রামপুরহাটকাণ্ডে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯।
আরও পড়ুন:
এসডিপিও সায়ন আহমেদ ডেকে পাঠাল সিবিআই।
আরও পড়ুন:
রামপুরহাট কাণ্ডে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। এই ঘটনায় ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করেছে সিবিআই। সিট-এর কাছ থেকে সমস্ত নথি নিয়েছে তারা। শনিবার থেকেই বগটুই গ্রামে সিবিআই আধিকারিকররা। সিবিআইকে পূর্ণ সহযোগিতার কথা জানিয়েছে রাজ্যের শাসকদল।
আরও পড়ুন:
গত সোমবার রাতে বগটুই গ্রামে খুন হন তৃণমূলের স্থানীয় উপপ্রধান ভাদু শেখ৷ তার প্রায় একঘন্টার মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা বগটুই গ্রাম। কুপিয়ে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন:
ঘটনা ৮ জনের মৃত্যু হয়। এর মধ্যে রয়েছে মহিলা, শিশু। ভাদু শেখের ঘটনার সময় গ্রামে পুলিশ মোতায়েন সত্ত্বেও কিভাবে এই ধরনের নারকীয় হত্যালীলা ঘটল তা নিয়ে প্রশ্ন ওঠে।
ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে রামপুরহাট হাসপাতালে ভর্তি ছিলেন নাজেমা বিবি। তাঁ শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছিলেন। প্রায় এক সপ্তাহ ধরে যমে মানুষে টানাটানির পর আজ মারা গেলেন তিনি।আরও পড়ুন:
রামপুরহাট কাণ্ডে বগটুই গ্রামে গিয়ে সোচ্চার হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থল থেকেই সদ্য প্রাক্তন তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতারের নির্দেশ দেন। এর পরেই তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন:
ঘটনায় ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে রামপুরহাট থানার আইসিকে। কম্পালসারি ওয়েটিংয়ে আছেন এসডিপিও সায়ন আহমেদ। পাশাপাশিস বীরভূমের জেলা গোয়েন্দা দফতরের এক অফিসারকেও সাসপেন্ড করেছেন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী৷ সাসপেন্ড হওয়া ওই গোয়েন্দা অফিসারের নাম উত্তম কর্মকার৷ তিনি রামপুরহাট জোনের ডিআও বা ডিস্ট্রিক্ট ইনটেলিজেন্স অফিসার পদে কর্মরত ছিলেন৷ বগটুই গ্রামের ঘটনার জেরে বারো জন সিভিক ভলেন্টিয়ারকেও সাসপেন্ড করা হয়েছে৷ ঘটনার দিন বগটুই গ্রামের কাছাকাছি এলাকাতেই কর্তব্যরত ছিলেন তাঁরা৷
আরও পড়ুন: