পুবের কলম ওয়েব ডেস্ক: হজ শেষ, এবার ফের ওমরাহ যাত্রীদের দিকে মনোযোগ দিচ্ছে সউদি আরব প্রশাসন। মক্কা ও মদিনায় বিদেশি ওমরাহযাত্রীদের ভ্রমণকে আরও সহজতর করতে "নুসুক" নামে নতুন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মূলত ওমরাহযাত্রীদের গুরুত্বপূর্ণ তথ্য ও সেবা দিতে ‘ইতামারনা’ অ্যাপের আপডেট হিসেবে ‘নুসুক’ অ্যাপটি চালু করা হয়।
আরও পড়ুন:
উল্লেখ্য, এর আগে ওমরাহ যাত্রীদের সুবিধার্থে "ইতামারনা" নামক একটি অ্যাপ লঞ্চ করেছিল সউদি কর্তৃপক্ষ।
সাধারণত যারা ওমরাহ করতে আরব যেতে চান, তাদের প্রথমে ইতামারনা অ্যাপে নিজেদের নাম ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করতে হবে। ইসলাম ধর্মের বিধান অনুযায়ী, হজ মৌসুম ব্যতীত বছরজুড়েই ওমরাহ পালন করা যায়।আরও পড়ুন:
সংবাদ মাধ্যম সূত্রে খবর, সউদি ভিশন ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে দেশটির ঐতিহাসিক শহরগুলোতে মুসলিমদের ভ্রমণকে আরো সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে।
এই অ্যাপের মাধ্যমে অনলাইনে ওমরাহ ভিসা আবেদন ও হোটেল বুকিংসহ আরও অনেক রকমের সেবা পাওয়া যাবে এমনটাই মন্তব্য করেন সউদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তাওফিক আল রাবিয়াহ।
আরও পড়ুন:
তিনি জানান, হজযাত্রীদের সেবার মান উন্নত করার অংশ হিসেবে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ‘নুসুক’ অ্যাপ চালু করা হয়।