১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নাইট্রোজেন গ্যাস দিয়ে প্রথম মৃত্যুদণ্ড

পুবের কলম,ওয়েব ডেস্ক: আমেরিকার আলাবামা অঙ্গরাজ্যে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে এক আসামির মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত বহাল রাখল দেশটির সুপ্রিম কোর্ট। এর আগে মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত স্থগিতের অনুরোধ জানিয়ে আবেদন করেছিলেন আসামি কেনেথ স্মিথ। আবেদনটি খারিজ করে দেওয়া হয়েছে। বুধবার রাত ১২টা থেকে শুরু করে শুক্রবার সকাল ৬টার মধ্যে এই দণ্ড কার্যকরের সময় নির্ধারণ করে দিয়েছেন আলাবামার গভর্নর কে আইভি। এটি হবে নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করে আমেরিকায় মৃত্যুদণ্ড কার্যকরের প্রথম ঘটনা। এই মৃত্যুদণ্ডকে ‘নিষ্ঠুর’ এবং ‘অস্বাভাবিক শাস্তি’ আখ্যায়িত করে মার্কিন সুপ্রিম কোর্টে ও নিম্ন আপিল আদালতে আবেদন করেছিলেন কেনেথের আইনজীবীরা। এতে মৃত্যুদণ্ড স্থগিত করার আবেদন জানানো হয়েছিল। কিন্তু আদালত তা প্রত্যাখ্যান করেছে। এই মৃত্যুদণ্ড কার্যকরের জন্য স্মিথের মুখে এক ধরনের মাস্ক পরানো হবে। এ মাস্কের ভেতর দিয়ে অক্সিজেন চলাচলের কোনও সুযোগ নেই। মাস্কটি নাইট্রোজেনভর্তি একটি সিলিন্ডারের সঙ্গে যুক্ত থাকবে। ১৯৮৮ সালে এলিজাবেথ সেনেট নামের এক নারীকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন কেনেথ স্মিথ।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সঞ্জীব ভাটের আর্জি খারিজ শীর্ষ কোর্টে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নাইট্রোজেন গ্যাস দিয়ে প্রথম মৃত্যুদণ্ড

আপডেট : ২৬ জানুয়ারী ২০২৪, শুক্রবার