০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাপানকে দেখে নেওয়ার  হুমকি উত্তর কোরিয়ার

পুবের কলম ওয়েব ডেস্কঃ জাপানের সামরিক শক্তি বৃদ্ধির রাষ্ট্রীয় পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। জাপানের পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে কিম জং উন সরকার। সম্প্রতি জাপান ৩২০ বিলিয়ন মার্কিন ডলারে নিরাপত্তা কৌশল উন্মোচন করে। এতে দেশটির সামরিক বাহিনী পাল্টা হামলার সক্ষমতা বৃদ্ধি করেছে।

আরও পড়ুন: Women’s Asia Cup Hockey 2025: এশিয়া কাপ হকিতে ফাইনালে ভারত

একইসঙ্গে চিন, রাশিয়া ও উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলা করতেই এই পরিকল্পনা বলে জানিয়েছে টোকিও। জাপানের এই ঘোষণার পরই ফুঁসে ওঠে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার সরকারি মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের নতুন নিরাপত্তা কৌশলকে আঞ্চলিক নিরাপত্তা পরিবেশের মৌলিক পরিবর্তন হিসেবে আখ্যায়িত করেছে পিয়ং ইয়ং।

আরও পড়ুন: জাপানে দুই দিনের গুরুত্বপূর্ণ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আরও পড়ুন: কৃত্রিম রক্ত তৈরি করলেন জাপানি বিজ্ঞানীরা

এর নিন্দা জানিয়ে কিম সরকার সতর্ক করেছে, জাপানের পদক্ষেপ যে কতটা ‘ভুল ও বিপজ্জনক’ তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে পিয়ংইয়ং। উ. কোরীয় বিদেশমন্ত্রকের এক মুখপাত্র বলেন, জাপান একটি নতুন নিরাপত্তা কৌশল গ্রহণ করে কোরীয় উপদ্বীপে এবং পূর্ব এশিয়া অঞ্চলে গুরুতর নিরাপত্তা সংকট নিয়ে আসছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ভুয়ো ভোটারে ছেয়েছে মোদির বারাণসী! ৯২০০ জনের তালিকা প্রকাশ করে এবার SIR নিয়ে তোপ বিজেপি মন্ত্রীরই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জাপানকে দেখে নেওয়ার  হুমকি উত্তর কোরিয়ার

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার