০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পুতিনের হুমকিকে ভয় পাই না: বাইডেন

পুবের কলম ওয়েব ডেস্ক: ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ার মূল ভূখণ্ডের অন্তর্ভুক্ত হয়েছে। এরপর রুশ নেতা পুতিন আমেরিকা ও তাঁর মিত্রদের আধিপত্য ও আগ্রাসন নিয়ে একাকি মন্তব্য করেছেন। হুমকির সুরে বলেছেন; যেকোনও উপায়ে নয়া ৪ অঞ্চলকে রক্ষা করবে রাশিয়া।

পুতিনের এ কথা শোনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন; পুতিনের হুমকিকে আমেরিকা ভয় পায় না। প্রেসিডেন্ট বাইডেন হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্টকে লক্ষ্য করে বলেন; ‘আমরা আমাদের প্রত্যেক ইঞ্চি জমি রক্ষার জন্য ন্যাটো ও তার মিত্রদের নিয়ে প্রস্তুত রয়েছি।’

আরও পড়ুন: হুমকি দিয়ে আলোচনা অসম্ভব: আমেরিকাকে সাফ জানিয়ে দিলেন ইরানের বিদেশমন্ত্রী

রুশ ভূখণ্ডে অন্তর্ভুক্তির ঘোষার পর ৪ অঞ্চলকে রক্ষায় পারমাবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন পুতিন। তিনি ৪ অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা করেছেন। এ ঘোষণার পরই হোয়াইট হাউসে তীব্র প্রতিক্রিয়া দেখালেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।

আরও পড়ুন: হুমকির রাজনীতির কাছে মাথানত করবে না ইউরোপ: ট্রাম্পকে কড়া বার্তা মাক্রোঁর

সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেন্টবার্গও ৪ অঞ্চলের অন্তর্ভুক্তিকে ‘মারাত্মক উসকানি’ হিসেবে উল্লেখ করেছেন। গত সপ্তাহে পুতিন বলেছিলেন; রাশিয়ার কাছে বিভিন্ন ধরণের বিধ্বংসী অস্ত্র রয়েছে। ‘আমাদের কাছে যা আছে তা দিয়ে মাতৃভূমিকে রক্ষা করা হবে। আমি কোনও ঠাট্টা করছি না।’ ক্রেমলিন জানিয়েছে; রাশিয়ার ভূখণ্ডের সঙ্গে যুক্ত ৪ অঞ্চলে যেকোনও হামলাকে মস্কোর মাটিতে হামলা হিসেবে বিবেচনা করা হবে। এটি যুদ্ধকে আরও বাড়াতে পারে।

আরও পড়ুন: Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সুপ্রিম কোর্টে পিছোল I-PAC শুনানি, পরবর্তী দিনক্ষণ ১০ ফেব্রুয়ারি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুতিনের হুমকিকে ভয় পাই না: বাইডেন

আপডেট : ১ অক্টোবর ২০২২, শনিবার