১২ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মোদির আনা একের পর এক চিতা মরছে কুনোয়, যজ্ঞের আয়োজন পদ্ম শিবিরের

পুবের কলম, ওয়েবডেস্ক:  বিদেশ থেকে চিতা এনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেগুলিকে ছাড়া হয়েছিল মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে। কিন্তু, কুনোয় একের পর এক চিতার মৃত্যু নিয়ে উদ্বিগ্ন গেরুয়া শিবির।

জানা গিয়েছে গত দুমাসে ছটি চিতার মৃত্যু হয়েছে। এখনও যে চিতাগুলি বেঁচে রয়েছে তাদের সুস্বাস্থ্যের জন্য যজ্ঞ করল স্থানীয় গেরুয়া শিবির। এলাকার নামকরা পুরোহিতদের ডেকে এই যজ্ঞ করে তারা। কারাহাল গ্রামে সমস্বরে মহামৃত্যুঞ্জয় মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে যজ্ঞ হয়।

আরও পড়ুন: মোদি ‘জানতেন আমি খুশি নই’, ভারতকে বড় শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

উল্লেখ্য, গত দু’মাসে কুনোয় যে ছটি চিতার মৃত্যু হয়েছে তার মধ্যে তিনটি চিতা মোদির আনা। গত ১৭ সেপ্টেম্বর নামিবিয়া থেকে আনা হয়েছিল ‘জ্বালা’ নামে এক মেয়ে চিতাকে। ভারতে আনার পর গত মার্চে ৪টি শাবকের জন্ম দিয়েছিল স্ত্রী চিতা জ্বালা। তার মধ্যে ৩টি শাবকেরই মৃত্যু হয়। জীবিত শাবকটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও দক্ষিণ আফ্রিকা থেকে আনা একটি চিতারও মৃত্যু হয়েছে এই কুনোয়। গত ২৭ মার্চ কুনোয় প্রথম মৃত্যু হয়েছিল নামিবিয়া থেকে আনা ৫ বছরের স্ত্রী-চিতা ‘শাসা’র। ২৪ এপ্রিল মারা যায় দক্ষিণ আফ্রিকা থেকে আনা পুরুষ-চিতা ‘উদয়’।

আরও পড়ুন: অযোধ্যার আকাশে সগর্বে উড়ল ‘ধর্মধ্বজ’, ‘বিশ্ব হয়ে উঠল রামময়’ মন্তব্য প্রধানমন্ত্রীর

আরও পড়ুন: মোদি আসলেই ট্রাম্পকে ভয় পান: মার্কিন প্রেসিডেন্টের দাবি নিয়ে সুর চড়ালেন রাহুল
সর্বধিক পাঠিত

রাত পোহালেই ভোট, শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা বাংলাদেশে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মোদির আনা একের পর এক চিতা মরছে কুনোয়, যজ্ঞের আয়োজন পদ্ম শিবিরের

আপডেট : ২৯ মে ২০২৩, সোমবার