পুবের কলম ওয়েব ডেস্ক: আমের পরিবর্তে আনারস। সুস্বাদু আম উপহার পেয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আনারস পাঠিয়েছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী , বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে সাড়ে ৭০০ কেজি আনারস পাঠিয়েছেন। ১০০টি কার্টনে ৬০০টি আনারস পাঠানো হয়েছে বলেই সংবাদ সংস্থা সূত্রে খবর।
আরও পড়ুন:
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ল্যান্ড পোর্ট এর মাধ্যমে এই আনারস গুলো স্থানান্তরিত করা হয়।
বাংলাদেশের চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় হাইকমিশানারের ভিসা অফিসার মনিশ সিংয়ের কাছে আনারসগুলো বুঝিয়ে দেন ত্রিপুরার হর্টিকালচারের সহকারী পরিচালক ড. দিপক বৈদ্য।আরও পড়ুন:
প্রসঙ্গত, স্বাদ ও গন্ধের জন্য ত্রিপুরার আনারস খুবই বিখ্যাত। এমনকি এর নামডাক ছড়িয়েছে বিশ্বজুড়ে। ত্রিপুরায় সাধারণত দুই রকমের আনারস চাষ হয় বেশি। একটি কিউ, একটি কুইন।
দুটোই সুস্বাদু। আর সেই সুস্বাদু আনারস গুলোই বাংলাদেশে পাঠিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।আরও পড়ুন:
এই ভাবে উপহারের আদান - প্রদান করা হল দুই দেশের মধ্যে সম্প্রতির একটি বহিঃপ্রকাশ।এ আনারসের মাধ্যমে দু’দেশের মধ্যে সম্প্রীতি আরও বাড়বে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাবে। ফল আদান প্রদানের মাধ্যমে, আগামীতে এ ধরনের সম্পর্ক আরও সুন্দরভাবে বজায় রাখতে পারবে দু'ই দেশ এমনটাই মনে করছে ওয়াকিফহাল মহল।.
আরও পড়ুন:
প্রসঙ্গত, এর আগে ২০ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য ৮০০ কেজি আম্রপলি আম উপহার হিসেবে দিয়েছিলেন। সেই আমের পরিবর্তে ভারতের বিখ্যাত আনারস পাঠিয়ে উপহার দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: