পুবের কলম ওয়েবডেস্কঃ মধ্যপ্রাচ্য সফরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলে অবতরণ করার পরই বিক্ষোভ শুরু হয় ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাঙ্ক ও গাজায়। হাজার হাজার সাধারণ মানুষের পাশাপাশি ফিলস্তিনি মিডিয়া ও মানবাধিকারকর্মীরা বাইডেনের সফরের বিরোধিতা শুরু করেন।
আরও পড়ুন:
ফিলিস্তিনের মিডিয়া অ্যাসোসিয়েশন গাজায় আয়োজিত এক সমাবেশ থেকে ঘোষণা করে, আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ-কে হত্যা করার কারণে গণমাধ্যম ও মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাগুলোর উচিত ইসরাইলকে পুরোপুরি বয়কট করা।
আরও পড়ুন:
ফিলিস্তিনি মিডিয়া অ্যাসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ আবু কামারও বলেছেন, সাংবাদিকদের বিরুদ্ধে ইসরাইল যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তাতে আমেরিকাও সরাসরি জড়িত।
ফিলিস্তিনের অন্যান্য সংগঠনও জো বাইডেনের ইসরাইল সফরের বিরোধিতা করেছে। সকলেই সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যার বিচার দাবি করছে। ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন বলেছে, বাইডেনের বেথলেহেম শহরে সফর ফিলিস্তিনি ইস্যুতে কোনও লাভ বয়ে আনবে না। এই সফরের মাধ্যমে শুধুমাত্র দখলদার ইহুদি শাসকগণ লাভবান হবে।আরও পড়ুন:
ইসলামি জিহাদের মতে, মুসলিম ও আরব বিশ্বের জন্য এ সফর ভালো কিছু নয়। ইসলামি জিহাদের জ্যেষ্ঠ নেতা আহমাদ আল-মুদাল্লাল বলেন, ফিলিস্তিন সংকট সমাধানে এই সফর কোনও ভূমিকা রাখতে পারবে না। আরও বলেন, শুধুমাত্র আরব বিশ্বের ওপর জায়নবাদী ইসরাইল ও আমেরিকার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা এবং তাদের প্রাকৃতিক সম্পদ লুট করার লক্ষ্যে বাইডেনের এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন:
মুদাল্লালের মতে, বাইডেনের চলমান মধ্যপ্রাচ্য সফরের আরেকটি মূল লক্ষ্য ফিলিস্তিন ইস্যুকে চিরতরে মুছে ফেলে দখলদার ইসরাইল সরকারকে একটি বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া এবং এ অঞ্চলে ইরান-ভীতি ছড়িয়ে দেওয়া যাতে পারস্য উপসাগরীয় আরব দেশগুলো ওয়াশিংটন ও তেল আবিবের ওপর নির্ভরশীল থাকে।