০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্যসভায় উত্তরকাশির সুড়ঙ্গ ধসের তদন্ত দাবি সিপিএম সাংসদের

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর: সিল্ককিয়ারা সুড়ঙ্গ ধস নিয়ে রাজ্যসভায় নিরপেক্ষ তদন্ত দাবি করলেন কেরলের সিপিএম সাংসদ পি ভি শিবদাসন। তিনি বলেন, যে কোম্পনি এই কাজ করছে তারা নিরাপত্তার কথা মাথায় রাখেনি। সত্যিই যদি তারা নিরাপত্তার বিষয়টির দিক নজর দিত তাহলে হয়তো এইভাবে শ্রমিকদের আটকে থাকতে হত না। শিবদাসন বলেন, এর জন্য দায়ী কে বা কারা তা সামনে আনতেও হবে। যে নিরাপত্তার কথা বলা হয়েছিল তা আসলে বাস্তবায়ন হয়নি। যে কারণে একটা গা ছাড়া ভাব ছিল। ১২ নভেম্বর ধস নেমেছিল উত্তরকাশির সিল্ককিয়ারা সুড়ঙ্গে। আটকে পড়েছিলেন ৪১ জন শ্রমিক। ১৭ দিন তারা দিন কাটান অন্ধকার সুড়ঙ্গে। অবশেষে ২৮ নভেম্বর তাঁরা মুক্তি পান। জিরো আওয়ারে সিপিএম সাংসদ পি ভি শিবদাসন বলেন, নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ত দেওয়া তো দূর, এই কোম্পানি নিরাপত্তার সমস্ত নিয়ম কানুনকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে। কেন তারা এমনটা করল। তার তদন্ত হওয়া উচিত।

আরও পড়ুন: উত্তরকাশীর যমুনা উপত্যকায় সৃষ্টি হল কৃত্রিম হ্রদের

এর জবাবে বিজেপি সংসদ অজয় প্রতাপ সিং বলেন, সিপিএম সাংসদ যে অভিযোগ করছেন তা তাঁর বক্তিগত অভিমত। তাঁর দাবি,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বদা গরিব মানুষের কথা ভাবেন। এনএইচআইডিসিএল হায়দরাবাদের একটি কোম্পানি। নবযুগ ইঞ্জিনিয়ারিং কোম্পানির মাধ্যমে তারা এই টানেলের কাজটি করছে। বিজেপি সংসদ বলেন, প্রধানমন্ত্রী মোদি, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিং-এর নজরদারিতে চলেছিল এই উদ্ধারকাজ।

আরও পড়ুন: রাজসভাতেও পাশ Waqf Amendment Bill

আরও পড়ুন: রাজ্যসভায় এপিক ইস্যুতে আলোচনার দাবি তৃণমূলের, ‘ভাল প্রস্তাব’ বললেন ধনখড়

তবে জানা গিয়েছে বহু ভূতত্ত্ববিদ এমন বিপদের আশঙ্কা করেছিলেন। তাঁরা নিজেদের অভিমত জানিয়েছিলেন। কিন্তু তাদের কথার গুরত্ব দেয়নি কেউ। সকলে ব্যাস্ত ছিলেন সুড়ঙ্গের মাধ্যমে কিভাবে ৪ ধামকে একসঙ্গে সংযুক্ত করা যায় তা নিয়ে। ফলে প্রকৃতির ওপর যেমন নজর দেওয়া হয়নি, তেমনই জোর দেওয়া হয়নি নিরাপত্তার দিকে।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বালি ও কয়লা পাচার কাণ্ডে ইডির মেগা তল্লাশি: বাংলা ও দিল্লিতে একযোগে হানা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যসভায় উত্তরকাশির সুড়ঙ্গ ধসের তদন্ত দাবি সিপিএম সাংসদের

আপডেট : ৪ ডিসেম্বর ২০২৩, সোমবার