পুবের কলম, ওয়েবডেস্ক: ইন্তেকাল করলেন প্রখ্যাত উর্দু কবি মুনাওয়ার রানা। ৭১ বছর বয়েছে প্রয়াত হলেন তিনি। বেশ কয়েকদিন ধরেই সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস' ভেন্টিলেশনে ছিলেন। রবিবার লখনউতে ইন্তেকাল করলেন এই প্রোথিতযশা। কবি সাহিত্যিক মহলে শোকের ছায়া।

কবি কন্যা সুমাইয়া রানা মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন, তাঁর বাবা হাসপাতালেই রবিবার বেশ রাতের দিকে মারা গিয়েছেন। সোমবার তাঁকে দাফন করা হবে।

শিল্পীর ছেলে তাবরেজ রানা বলেন, 'অসুস্থতার কারণে গত ১৪-১৫ দিন ধরে বাবা হাসপাতালে ভর্তি ছিলেন। প্রথমে তাঁকে লখনউয়ের মেদান্তায় ভর্তি করা হয়েছিল এবং তারপর সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস' স্থানান্তরিত করা হয় যেখানে তিনি রাত ১১টা নাগাদ প্রয়াত হন।'