১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়াও চিনের মধ্যে নয়া সেতু চালু, গভীর হচ্ছে সম্পর্ক

পুবের কলম ওয়েবডেস্কঃদুর্গম পূর্বাঞ্চলীয় সীমান্তে নতুন একটি আন্তঃসীমান্ত সেতু চালু করেছে রাশিয়া ও চিন। এই সেতু চালুর ফলে দুই দেশের বাণিজ্য আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের পর পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ে তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে মস্কো। এরই মধ্যে চালু হয়েছে এই সেতু। নতুন চালু হওয়া সেতুটি রাশিয়ার ব্লাগোভেশচেনস্কের সঙ্গে চিনের হেইয়ে শহরকে যুক্ত করবে। আমুর নদীর ওপর নির্মিত হয়েছে এটি। এক কিলোমিটারের কিছুটা বেশি দৈর্ঘ্যের এই সেতুটি ১৯০০ কোটি রুবল ব্যয়ে নির্মাণ করা হয়েছে। রাশিয়ার দুর্গম পূর্বে নিযুক্ত ক্রেমলিনের প্রতিনিধি ইয়ুরি ট্রাটনেভ বলেন, আজকের বিভক্ত বিশ্বে, রাশিয়া ও চিনের মধ্যে ব্লাগোভেশচেনস্ক-হেইহে সেতু একটি বিশেষ প্রতীকী অর্থ বহন করে। উদ্বোধনী অনুষ্ঠানে চিনের উপপ্রধানমন্ত্রী হু চুনহুয়া বলেছেন, চিন রাশিয়ার সঙ্গে সব ক্ষেত্রে বাস্তব সহযোগিতা আরও গভীর করতে চায়। রাশিয়ার প্রাকৃতিক সম্পদ এবং কৃষি পণ্যের বড় ক্রেতা চিন। ইউক্রেনে রুশ পদক্ষেপের নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়ে আসছে চিন। এছাড়া মস্কোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে আসছে বেজিং।

সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাশিয়াও চিনের মধ্যে নয়া সেতু চালু, গভীর হচ্ছে সম্পর্ক

আপডেট : ১১ জুন ২০২২, শনিবার