১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেপরোয়া গতির ধাক্কায় আহত ৪ শ্রমিক, আটক গাড়ি সহ গ্রেফতার চালক

পুবের কলম প্রতিবেদক: একটি চারচাকা গাড়ির বেপরোয়া গতির জেরে নিউটাউনে গুরুতর জখম ৪ চার নিরীহ নির্মাণ শ্রমিক। শুক্রবার রাতের মর্মান্তিক দুর্ঘটনায় মুর্শিদাবাদের বাসিন্দা চার শ্রমিক অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে,  দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আটক করে ঘাতক চালককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর,  শুক্রবার সন্ধ্যারাত নাগাদ একটি চারচাকা গাড়ি তিনকন্যা মোড়ের দিক থেকে ইকোস্পেইস দিকে আসছিল দ্রুতগতিতে। সেই যাত্রাকালীন সময়ে চালক আচমকাই কদমপুকুর সিগন্যালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বসে থাকা চার শ্রমিককে ধাক্কা মারে। ঘাতক আই-২০ চারচাকাটি পাশের নিচু জমিতে উলটে পড়ে। এতে চালকও মৃদু জখম হন। দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের বাসিন্দা ও ইকোপার্ক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বেপরোয়া গতির ধাক্কায় আহত ৪ শ্রমিক, আটক গাড়ি সহ গ্রেফতার চালক

আপডেট : ১১ জুন ২০২২, শনিবার