পুবের কলম ওয়েব ডেস্কঃ কাতারে বসেছে ফুটবল জগতের সবচেয়ে বড় আসর। আর মুসলিম দেশে এই বিশ্বকাপ নিয়ে পশ্চিমা মিডিয়া নানা ভাবে উসকানিমূলক খবর প্রকাশের চেষ্টা করছে। বিশ্বকাপের খেলা না দেখিয়ে দর্শককে ভুল পথে চালিত করছে সেসব মিডিয়া। এই যেমন ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী দিনে কাতারে উদ্বোধনী গান গাইতে এসেছিলেন কলম্বিয়ান সঙ্গীতশিল্পী মালুমা।
আর বিশ্বকাপের অনুষ্ঠানের আগেই তাঁর সাক্ষাৎকার নিতে হাজির ইসরাইলি মিডিয়া। মালুমাকে জোর করে সওয়াল করা হয়, কাতারের মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড দেখেও আপনি কেন এখানে এলেন? সাংবাদিক মালুমাকে বলেন, কাতারের রেকর্ডের জন্যই শাকিরা ও দুয়া লিপার মতো শিল্পী বিশ্বকাপের সঙ্গে যুক্ত হতে চাননি। ইসরাইলি মিডিয়ার এমন প্রশ্নে মালুমা জানান, ‘হ্যাঁ, আমি তো এটা ঠিক করতে পারি না। আমি এখানে ফুটবল দেখতে ও জীবন উপভোগ করতে এসেছি। আমি অন্য কিছুর সঙ্গে জড়িয়ে পড়তে চাই না। আমি গান ও সুন্দর জীবন উপভোগ করছি।’ এই উত্তরে সন্তুষ্ট না হয়ে ইসরাইলি সাংবাদিক মালুমাকে আরও খোঁচা দেন। পরের প্রশ্ন উড়ে যায় মালুমার দিকে। সাংবাদিক প্রশ্ন করেন, এই মানবাধিকার পরিস্থিতিকে ধামাচাপা দিতে আপনার উপস্থিতি কাতারকে সাহায্য করছে না তো? এই প্রশ্নে বিব্রত হয়ে মালুমা ক্যামেরার বাইরে তাকান ও বলেন, ‘আমাকে কী এটার উত্তর দিতে হবে?’ এরপর মালুমা সেই সাংবাদিককে বলেন, ‘আপনি একজন অভদ্র ব্যক্তি।’ উল্লেখ্য, এবছর মালুমা আন্তর্জাতিক শিল্পী নিকি মিনাজ ও মরিয়ম ফেয়ার্সের সঙ্গে ‘তুকো তাকা’ গানটি গেয়েছেন। এই গানটি এবছর ফিফা বিশ্বকাপের অফিসিয়াল সাউন্ডট্র্যাক।কাতার বিশ্বকাপে ইসরাইলি মিডিয়ার প্রশ্নে বিরক্ত গায়ক মালুমা, দিলেন না সাক্ষাৎকার
ইমামা খাতুন
প্রকাশিত:
২১ নভেম্বর ২০২২, ১৫:২৫
আরও খবর
‘বিশ্বকাপ জ্বর’, মেক্সিকোয় বন্ধ স্কুল, সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ
বাংলার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে কেন্দ্র, তবে জিতবে বাংলাই: ফিরহাদ
স্থগিত প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ, উদ্বেগে চাকরিপ্রার্থীরা!
গাজা যুদ্ধ, ইরান হামলা: ইসরাইলের পাশে ছিল ৬ আরব দেশ
world football: ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইসরাইলকে নিষিদ্ধের উদ্যোগ ঠেকাবে আমেরিকা
world football: ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইসরাইলকে নিষিদ্ধের উদ্যোগ ঠেকাবে আমেরিকা
কাতারের সঙ্গে ২৪৩.৫ বিলিয়ন ডলারের চুক্তি ঘোষণা ট্রাম্পের
কাতারের সঙ্গে ২৪৩.৫ বিলিয়ন ডলারের চুক্তি ঘোষণা ট্রাম্পের
আমি শারীরিকভাবে প্রস্তুত থাকলেই বিশ্বকাপে খেলব : মেসি
আমি শারীরিকভাবে প্রস্তুত থাকলেই বিশ্বকাপে খেলব : মেসি
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা