২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ক্যানিংয়ে খানাখন্দ রাস্তা মেরামত করলো ট্রাফিক পুলিশ
কুতুব উদ্দিন মোল্লা : যাঁদের কাজ রাস্তায় দাঁড়িয়ে সঠিক ভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা, সাধারণ মানুষের সুবিধার জন্য এবার তাঁরাই সাময়িক
মহাসমারোহে পালিত হল আদিবাসী করম উৎসব
কুতুব উদ্দিন মোল্লা : অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের উদ্যোগে বুধবার সন্ধ্যায় ক্যানিংয়ের বন্ধুমহল অডিটোরিয়াম মঞ্চে এক জাঁকজমক পূর্ণ ভাবে পালিত হল
ক্যানিংয়ে আয়োজিত ‘SIR’ আলোচনা সভা থেকে গর্জে উঠলো সংখ্যালঘু পরিষদ
কুতুব উদ্দিন মোল্লা, জয়নগর : দেশজুড়ে ‘SIR’ বিতর্কের আবহের মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের উদ্যোগে আয়োজিত হলো এক
হেলমেট পরতেই মাথায় সাপের ছোবল, হাসপাতালে ভর্তি যুবক
পুবের কলম, ওয়েবডেস্ক: মায়ের মৃত্যু শংসাপত্র আনতে হাসপাতালে বেরিয়ে ছিলেন যুবক। বাইকে উঠে হেলমেট মাথায় দিতেই সাপ ছোবল খেলেন মাথায়।
দলীয় বৈঠক ছেড়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতিদের হাতে আক্রান্ত ক্যানিংয়ের পঞ্চায়েতের তৃণমূল সদস্য
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত এবার তৃণমূলের পঞ্চায়েত সদস্য।ক্যানিং পূর্ব বিধানসভার নারায়ণপুর অঞ্চল
West Bengal SSC recruitment case: চাকরি খুইয়ে আত্মহত্যার চেষ্টা ক্যানিং-র স্কুল শিক্ষিকার
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : এবার আত্মহত্যার চেষ্টা এক স্কুল শিক্ষিকার। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি যেতেই পাওনাদাররা রীতিমতো জুলুম শুরু করেছিল বাড়িতে।
রাজ্য পুলিশের সাফল্য, ফরিদাবাদে অভিযান চালিয়ে উদ্ধার ক্যানিং থেকে নিখোঁজ মহিলা
পুবের কলম ওয়েব ডেস্ক: ফরিদাবাদের একটি আবাসিক কমপ্লেক্সে অভিযান চালিয়ে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে নিখোঁজ হওয়া মহিলাকে উদ্ধার করল
ক্যানিংয়ে তৃণমূল নেতা সহ তিনজনকে গুলি করে কুপিয়ে খুন, উদ্ধার বোমা ও গুলির খোল
পুবের কলম, ওয়েবডেস্ক: ক্যানিংয়ের তৃণমূল নেতা সহ তিনজনকে গুলি করে কুপিয়ে খুন। ঘটনায় কোনও পুরনো শত্রুতার জের সামনে এসেছে। বারুইপুর
এখনও অধরা ক্যানিংয়ে আজিজুল নিগ্রহে ২৮ অভিযুক্ত, ন্যায় বিচারের দাবি পরিবারের
বিশেষ প্রতিবেদক: পুবের কলম-এ ‘দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হাফিজুল’ সংবাদ প্রকাশের পরই নড়েচড়ে বসল পুলিশ-প্রশাসন। ক্যানিং থানার আইসি এবং আইও পিসিআই
জানেন সুন্দরবনে রয়েছে লর্ড ক্যানিং-এর বাড়ি, এখন তার কি অবস্থা!
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন: সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং। বহু স্মৃতি বুকে টেনে নিয়ে চলে আসছে এই ক্যানিং। কিন্তু কালের বিবর্তনে এখানে অনেক কিছু শেষ হয়ে যাচ্ছে শুধুমাএ রক্ষাবেক্ষনের অভাবে। এই ক্যানিংয়ের মাতলা নদীর আর নেই সেই মাতলামি। কিন্তু এক সময় এই মাতলার রূপ ছিল অন্যরকম, ছিল প্রবল খরোস্রোতা। এটা ছিল বন্দর গড়ার উপযুক্ত। আর তাই এই মাতলা নদীকে ঘিরে সেই সময় বন্দর গড়ে তোলার স্বপ্ন দেখেছিল ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যার মূল কেন্দ্রে পোর্ট ক্যানিং এ হবে কোম্পানির অফিস। কোম্পানি না থাকলেও অফিসটি এখনো বর্তমান। যেটি লোক মুখে ‘লর্ড ক্যানিং’ এর বাড়ি নামেই পরিচিত। যদিও ভগ্নপ্রায় হয়ে সুন্দরবনের ক্যানিং থেকে বিলুপ্ত হওয়ার পথে ওই ঐতিহাসিক নিদর্শন। তিন বছর আগে সরকারিভাবে এই বাড়িকে হেরিটেজ ঘোষণা করা হয়েছিল। হেরিটেজ দপ্তরের দুটি ফলক বসেছে। সরকারি তরফে ভগ্নপ্রায় হয়ে পড়া বিশাল আকারের প্রাসাদসম বাড়িটিকে রক্ষনাবেক্ষনের উদ্যোগও নেওয়া হচ্ছে। ইংরেজ বণিকের মানদণ্ড যখন এদেশে রাজদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়, তখনই ব্যবসা বাড়াতে ক্যানিংয়ে শুরু হয়েছিল বন্দর গড়ার তোড়জোড়। সিঙ্গাপুরের বন্দরকে টেক্কা দিতে মাতলা নদীর তীরে আধুনিক বন্দর গড়ার উদ্যোগ নেওয়া হয়। এই বন্দর গড়ার স্বপ্ন দেখেছিলেন লর্ড ক্যানিং। বন্দর গড়ার কাজ শুরু হয় ১৮৭০ সালে। গঠিত হয় ‘পোর্ট ক্যানিং ল্যান্ড ইনভেস্টমেন্ট রিক্লামেশন এন্ড ডক কোম্পানি’। প্রায় দুশো বছর আগে নির্মিত এই বাড়িটি তখন প্রশাসনিক ভবন হিসাবে ব্যবহৃত হতো। তবে বাড়িটি সঠিক কবে তৈরি হয়ে ছিল সে বিষয়ে কোনো প্রামাণ্য তথ্য পাওয়া যায় নি।ব্যবসা-বাণিজ্যের প্রসার বাড়াতে ১৮৬২ সালে শিয়ালদহ থেকে ক্যানিং পর্যন্ত রেলপথ স্থাপন করে কোম্পানি।


















