পুবের কলম, ওয়েবডেস্ক: অযোধ্যার রামমন্দিরে নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। অবশেষে মঙ্গলবার অযোধ্যার আকাশে সগর্বে উড়ল ‘ধর্মধ্বজ’। আর সেই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আরএসএস প্রধান মোহন ভাগবত ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁদের বক্তব্যে কার্যতই বাজিয়ে দিলেন ‘হিন্দুরাষ্ট্রের মোহনবাঁশি’!
আরও পড়ুন:
আরও পড়ুন:
মঙ্গলবার রাম মন্দিরে ধ্বজা উত্তোলনের পর ঠিক প্রধানমন্ত্রী বললেন, 'যে যজ্ঞের আগুন ৫০০ বছর ধরে জ্বলছিল, তা আজ অবশেষে সম্পূর্ণ হল। আজ অযোধ্যা শহর ভারতের সাংস্কৃতিক চেতনার আরও একটি শীর্ষবিন্দুতে পরিণত হল। সারা ভারত, বিশ্ব হয়ে উঠল রামময়।
রামলালার প্রতিটি ভক্তের জন্য এই সময় অসীম তৃপ্তির।’ মোদির বক্তব্য, ‘স্বাধীনতা পেলাম, কিন্তু বিকৃত আকারে। বিদেশি ব্যবস্থা ভাল, স্বদেশি নয়, এই বলেই শুরু হল দাসত্বের যুগ। বিদেশিদের থেকে গণতন্ত্র শিখলাম। অনেকে বলেন, আমাদের গণতন্ত্র নাকি বিদেশ থেকে নেওয়া। কিন্তু সত্যি কথা হল ভারত গণতন্ত্রের জনক।’