পুবের কলম ওয়েবডেস্কঃ নবী মুহাম্মদ সা.কে নিয়ে বিজেপি মুখপাত্রের মন্তব্যের সমালোচনা চলছে গোটা বিশ্বে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে আরব দেশগুলি। দক্ষিণ এশিয়ার বেশকিছু দেশেও নবী. সা. অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল হয়েছে। এবার এই ইস্যুতে মুখ খুলল চিন। ভারত সরকারকে সহিষ্ণুতার বার্তা দিয়েছে প্রায় ১০ লক্ষ উইঘুর নির্যাতনে অভিযুক্ত বেজিং।
চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, ক্ষমতাসীন বিজেপি নেতাদের মন্তব্যের কারণেই ভারতে বিক্ষোভের সূত্রপাত হয়েছে, যা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে ভারত সরকার। চিন সবসময়ই বিভিন্ন সভ্যতা ও ধর্মের প্রতি পারস্পরিক শ্রদ্ধার কথা বলে উল্লেখ করে ওয়াং বলেন, ‘আমাদের উচিত অহংকার ও কুসংস্কার পরিত্যাগ করা এবং বিভিন্ন সভ্যতার মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান, আদান-প্রদান এবং কথোপকথনের মাধ্যমে আমাদের পার্থক্য দূর করে পারস্পরিক বোঝাপড়াকে গভীর করা। আমরা আশা করি, এই পরিস্থিতি সঠিকভাবে সমাধান হবে। বিভিন্ন সভ্যতা ও ধর্মের লোকেদের সম্মান করা উচিত এবং সমান ভিত্তিতে একে অপরের সাথে চলা উচিত।’ ভারতে বিতর্ক শুরু হওয়ার পর এক সপ্তাহের বেশি সময় পার হয়ে গেলেও চিন বিষয়টি নিয়ে কথা বলেনি। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার চিন সফরের একদিন পরেই এমন মন্তব্য করেন ওয়াং। সম্প্রতি নবী সা.কে নিয়ে বিজেপির দুই জাতীয় মুখপাত্রের অবমাননাকর মন্তব্য নিয়ে তোলপাড় হয় সারা বিশ্ব। এর পর দুজনকেই দল থেকে বহিষ্কার করে বিজেপি। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো ভারতীয় রাষ্ট্রদূতদের ডেকে এ ব্যাপারে ব্যাখ্যা তলব করে। এতে ব্যাপক চাপে পড়ে মোদি সরকার।নবী সা. অবমাননাঃ ভারতকে সহিষ্ণুতার বার্তা দিল উইঘুর নির্যাতক চিন
ইমামা খাতুন
প্রকাশিত:
১৫ জুন ২০২২, ১২:১৭
আরও খবর
পাক অধিকৃত কাশ্মীরে অবৈধভাবে নির্বাচনের অভিযোগ, রাষ্ট্রপুঞ্জে সরব হল ভারত
বায়ুসেনার শক্তি বাড়াতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত; ৯০টি তৈরি হবে দেশেই
ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ ফরাক্কা চুক্তির উপর, ভারতের উদ্দেশে বার্তা তারেকের মন্ত্রীর
রোগা হওয়ার নেশায় বিপজ্জনক প্রবণতা চীনে, প্লাস্টিক চিবিয়ে ওজন কমানোর চেষ্টা!
চিনে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২৬ জন
চিনে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২৬ জন
"ভারত বিশ্বগুরু হবেই": দেশের 'কঙ্কালসার' অর্থনীতি নিয়ে মুখই খুললেন না মোহন ভাগবত!
"ভারত বিশ্বগুরু হবেই": দেশের 'কঙ্কালসার' অর্থনীতি নিয়ে মুখই খুললেন না মোহন ভাগবত!
"এক ইঞ্চি জমিও হারায়নি ভারত": ২০২০-র সীমান্ত সংঘাত নিয়ে মুখ খুললেন প্রাক্তন সেনাপ্রধান নারাভানে
"এক ইঞ্চি জমিও হারায়নি ভারত": ২০২০-র সীমান্ত সংঘাত নিয়ে মুখ খুললেন প্রাক্তন সেনাপ্রধান নারাভানে
রাশিয়া-ইরান থেকে তেল কেনায় আর ছাড় নয়, আমেরিকার নতুন সিদ্ধান্তে বিপাকে ভারত
রাশিয়া-ইরান থেকে তেল কেনায় আর ছাড় নয়, আমেরিকার নতুন সিদ্ধান্তে বিপাকে ভারত
"কলকাতায় হামলা চালাবো", ভারতকে হুঁশিয়ারি পাক বিদেশমন্ত্রীর
"কলকাতায় হামলা চালাবো", ভারতকে হুঁশিয়ারি পাক বিদেশমন্ত্রীর
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ