পুবের কলম, জাতীয় ডেস্ক: গায়ক জুবিন গার্গের (Zubeen Garg) মৃত্যু নিয়ে রাজনৈতিক উত্তেজনা ও অশান্তি সৃষ্টির চেষ্টা হলে অসম সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ার দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ফেসবুক লাইভে বক্তব্য রাখার সময় তিনি বলেন, “এটা জুবিনের অসম। মানুষ ন্যায় চাইছে, কিন্তু তা সহিংসতার মাধ্যমে নয়।”
READ MORE: Ghazwa-e-Hind: ‘গজওয়া-এ-হিন্দ’ নিয়ে মুখ্যমন্ত্রী যোগীর হুঁশিয়ারি
আরও পড়ুন:
আরও পড়ুন:
হিমন্ত বিশ্ব শর্মা সতর্ক করে বলেন, নেপালের মতো রাজনৈতিক অস্থিরতায় অসমকে ঢুকতে দেওয়া হবে না। তিনি রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য ও ঐতিহাসিক ব্যক্তিত্বদের কথা উল্লেখ করে বলেন, “লচিত বরফুকন, ভূপেন হাজারিকার মতো গর্বের উত্তরাধিকার রক্ষা করতে হবে। জুবিন গার্গের নামের আড়ালে যদি কেউ সরকারবিরোধী আবেগ উসকে দেয় বা অরাজকতা সৃষ্টি করে, তা সহ্য করা হবে না।”