পুবের কলম, ওয়েবডেস্কঃ ফের পানিহাটিতে পিটিয়ে কুপিয়ে খুন। মৃতের নাম মহম্মদ আরমান। পানিহাটির আগরপাড়ার ৭ নম্বর ওয়ার্ডের খুন হন তিনি।  প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপ মিলেছে। আরমানের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে।

শরীরে ভোজালির কোপ রয়েছে।  সূত্রের খবর, ১৫ দিন আগে জেল থেকে ছাড়া পায় আরমান। খুনের অভিযোগেই গ্রেফতার করা হয়েছিল তাকে।

এক সপ্তাহ আগেই খুন হন ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার অনুপম দত্ত। তার পরেই ফের এই খুন।

(বিস্তারিত আসছে)