পুবের কলম ওয়েবডেস্ক: ইউক্রেনের প্রতি ‘নিরবচ্ছিন্ন সমর্থন’ দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজও যত দিন প্রয়োজন ‘ইউক্রেনের পাশে থাকার’ কথা বলেছেন।স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাগ্বিতণ্ডার পর দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন বিশ্বনেতারা। কেউ সমর্থন জানাচ্ছেন জেলেনস্কিকে আবার কেউ ট্রাম্পকে।
ওভাল অফিসে ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর কিয়ার স্টারমার উভয় নেতার সঙ্গে কথা বলেছেন। এ নিয়ে ডাউনিং স্ট্রিট কার্যালয়ের এক মুখপাত্র বলেন, ‘প্রধানমন্ত্রী শুক্রবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট জেলেনস্কি উভয়ের সঙ্গে কথা বলেছেন। তিনি ইউক্রেনের প্রতি নিরবচ্ছিন্ন সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন। ইউক্রেনের জন্য সার্বভৌমত্ব ও নিরাপত্তার ভিত্তিতে একটি স্থায়ী শান্তির পথে অগ্রসর হওয়ার উপায় খুঁজে পেতে তাঁর পক্ষে যা কিছু করা সম্ভব, তার সবই তিনি করছেন।’ এ দিকে ট্রাম্প-জেলেনস্কি উত্তেজনাপূর্ণ বৈঠকের কয়েক ঘণ্টা পর শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ বলেছেন, ‘ইউক্রেনের জনগণ শুধু নিজেদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করছেন না, তারা আন্তর্জাতিক আইনের রক্ষার জন্যও লড়াই করছেন।’ সিডনিতে সাংবাদিকদের আলবানিজ আরও বলেন, ‘যত দিন প্রয়োজন পড়বে, তত দিন আমরা ইউক্রেনের পাশে দাঁড়াব। কারণ, এটা একটি গণতান্ত্রিক দেশ বনাম ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে কর্তৃত্ববাদী দেশের লড়াই। স্পষ্টতই তাঁর উদ্দেশ্য কেবল ইউক্রেন নয়, সমগ্র অঞ্চলে সাম্রাজ্যবাদের বিস্তার।’ট্রাম্পের সঙ্গে বাগ্বিতণ্ডা, জেলেনস্কির পাশে দাঁড়ালেন স্টারমার-আলবানিজ
সুস্মিতা
প্রকাশিত:
১ মার্চ ২০২৫, ১৬:৪৪
আরও খবর
গ্রেটা থুনবার্গকে ‘ঝামেলাবাজ’ বললেন ট্রাম্প, দিলেন ডাক্তার দেখানোর পরামর্শ
কে রুখবে নেতানিয়াহুকে? ট্রাম্পের শান্তি আহ্বান অগ্রাহ্য করে গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ৭০
শুল্কযুদ্ধে টানাপোড়েনের মধ্যেই শি জিনপিঙের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, যাচ্ছেন চিন
ট্রাম্পের ১৫০০ কোটি ডলারের মানহানির মামলা ‘নিউ ইয়র্ক টাইমস’-এর বিরুদ্ধে
ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলিতে নিহত
ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলিতে নিহত
লস অ্যাঞ্জেলেসে জারি কারফিউ, বিক্ষোভ থামাতে গণগ্রেফতার
লস অ্যাঞ্জেলেসে জারি কারফিউ, বিক্ষোভ থামাতে গণগ্রেফতার
শুল্কনীতি অবৈধ, মার্কিন আদালতে ধাক্কা খেলেন ট্রাম্প
শুল্কনীতি অবৈধ, মার্কিন আদালতে ধাক্কা খেলেন ট্রাম্প
বহুমূল্য কাতারি জেট ‘উপহার’ গ্রহণ ট্রাম্পের, সবচেয়ে বড় ঘুষ দাবি বিরোধীদের
বহুমূল্য কাতারি জেট ‘উপহার’ গ্রহণ ট্রাম্পের, সবচেয়ে বড় ঘুষ দাবি বিরোধীদের
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ