২০ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ওয়েনাড যাওয়ার পথে রাহুলের হেলিকপ্টারে তল্লাশি চালাল নির্বাচন কমিশন

নয়াদিল্লি, ১৫ এপ্রিল: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার রাহুল গান্ধির হেলিকপ্টারে তল্লাশি চালাল নির্বাচন কমিশনের আধিকারিকরা। সোমবার সকালে নিজের লোকসভা কেন্দ্র ওয়েনাডে প্রচারে যাচ্ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তামিলনাড়ুর নীলগিরিতে কংগ্রেস নেতার হেলিকপ্টার নামার পরই নির্বাচন কমিশনের আধিকারিকরা তল্লাশি চালান। জানা গিয়েছে, সোমবার নিজের নির্বাচনী কেন্দ্রে জনসভা সহ একগুচ্ছ প্রচার কর্মসূচি রয়েছে রাহুল গান্ধির।

প্রসঙ্গত, বিরোধী রাজনৈতিক দলগুলি বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশিতে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে। ভোটের আগে বিরোধী নেতাদের কপ্টারে তল্লাশি নিয়ে মোদি সরকারকে আক্রমণ করেছে বিরোধীরা। গত রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির কপ্টারে হানা দেয় আয়কর দফতর। এদিকে, রবিবারের পর সোমবারও অভিষেকের কপ্টারে তল্লাশি করেন নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের আধিকারিকরা।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বিচারের আগে জামিন পাওয়া নাগরিকের অধিকার: উমর-শারজিলদের নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রাক্তন চন্দ্রচূড়ের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওয়েনাড যাওয়ার পথে রাহুলের হেলিকপ্টারে তল্লাশি চালাল নির্বাচন কমিশন

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, সোমবার