পুবের কলম, ওয়েব ডেস্ক: আবারও নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে আবহাওয়ার বিরাট বদলের পুর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। এমনকি উত্তরবঙ্গও ভাসতে পারে বলে সূত্রের খবর। ২১ জুলাই থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্য আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়া জেলায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম ও মঙ্গলবারে বজ্রবিদ্যু-সহ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমতে পারে দক্ষিণবঙ্গে। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে বলে সুত্রের খবর। শনিবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা হল ২৭.৩ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ও আপেক্ষিক আর্দ্রতা হল ৭৬ থেকে ১০০ শতাংশ।ফের নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা সহ একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের আভাস
ইমামা খাতুন
প্রকাশিত:
১৯ জুলাই ২০২৫, ১১:১৪
আরও খবর
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা, টানা তিন দিনের স্কুল ছুটি ঘোষণা
জিমে ঢুকে শ্যুটআউটের ঘটনায় ধন্দে পুলিশ
হাইকোর্টের বড় নির্দেশ: চাকরিহারা গ্রুপ C ও D কর্মীদের আর মিলবে না ভাতা
দক্ষিণেশ্বর মেট্রোয় রক্তারক্তি, মৃত ১ স্কুল পড়ুয়া
কলকাতা ও মিজোরাম রেলপথ দ্বারা খুব শীঘ্রই সংযোগ হতে চলেছে
কলকাতা ও মিজোরাম রেলপথ দ্বারা খুব শীঘ্রই সংযোগ হতে চলেছে
আগামী সপ্তাহে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সঙ্গে থাকছেন অজিত ডোভাল ও রাজনাথ সিং
আগামী সপ্তাহে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সঙ্গে থাকছেন অজিত ডোভাল ও রাজনাথ সিং
কলকাতার কাঁচা রাস্তা ও কমন প্যাসেজে বাড়ি তৈরি করতে লাগবে ‘উন্নয়ন ফি’
কলকাতার কাঁচা রাস্তা ও কমন প্যাসেজে বাড়ি তৈরি করতে লাগবে ‘উন্নয়ন ফি’
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের