পুবের কলম, ওয়েবডেস্ক: ফরিদাবাদে চলন্ত গাড়ির ভিতরে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল৷ নির্জন এলাকায় নিয়ে গিয়ে গাড়ির ভিতরে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ধর্ষণের পর চলন্ত গাড়ি থেকে রাস্তায় ছুড়ে ফেলে দেওয়া হয় তরুণীকে। মঙ্গলবার ভোররাতে ঘটনাটি ঘটেছে হরিয়ানায় গুরুগ্রাম-ফরিদাবাদ রোডে। এই ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন:
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, এসজিএম নগরের রাজা চকের কাছে চলন্ত গাড়ি থেকেই তরুণীকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়। এর পরে কোনওভাবে বাড়িতে যোগাযোগ করেন নির্যাতিতা। পরিবারের লোকজন তাঁকে ফরিদাবাদের একটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা প্রাথমিকভাবে তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিল্লির একটি হাসপাতালে রেফার করেন।
আরও পড়ুন:
নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে কোতওয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়৷ অভিযোগ দায়ের হওয়ার পর ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চ দু জন সন্দেহভাজনকে আটক করে৷ ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।