আরও পড়ুন:
পুবের কলম প্রতিবেদকঃ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিধাননগর পুরনিগমের উদ্যোগে উদযাপিত হল পরিবেশ দিবস। রবিবার সল্টলেক পুরভবনে ওই কর্মসূচিতে দূষণমুক্ত পরিবেশ গড়তে বৃক্ষরোপণ ও প্লাস্টিক বর্জনের বেশি জোর দেওয়ার কথা বলেন অতিথিরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংসদ সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, মন্ত্রী সুজিত বসু, বিধায়ক তাপস চ্যাটার্জি, মেয়র কৃষ্ণা চক্রবর্তী সহ বিভিন্ন কাউন্সিলররা। এরই পাশাপাশি এদিন পুরনিগমের রাজারহাট অংশের আটঘরা ১২ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপনের মাধ্যমে পরিবেশ দিবস উদযাপিত হয়। পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপনের এই একই কর্মসূচি পালিত হয় সল্টলেক ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলো দত্তের উদ্যোগে।